Kunal Ghosh: কুণাল ঘোষকে 'ডিম থেরাপি', কালীঘাট থেকে বেরতেই পচা ডিম ছোড়া হলো বিধায়কের মাথায়

Published : Jun 15, 2026, 07:34 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kunal Ghosh News: কালীঘাটে কুণালকে ডিম আক্রমণ। পচা ডিম ছোড়া হলো তৃণমূল বিধায়কের মাথায়। কারা করলেন এই কাজ? ঘটনায় তীব্র ক্ষুদ্ধ বেলেঘাটার তৃণমূল বিধায়ক। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Kunal Ghosh News: তৃণমূলের নেতা-মন্ত্রী দেখলেই এখন যেন ডিম ছোড়া রোজনামচা হয়ে উঠেছে। শহর থেকে জেলা ডিম থেরাপিতে তটস্থ তৃণমূল শিবির। আরএবার কুণাল ঘোষকে দেখতেই পচা ডিম ছুঁড়লেন বিক্ষুদ্ধ জনতা। প্রকাশ্যে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সোমবার কালীঘাটে একটি দলীয় কর্মসূচি থেকে বেরোনোর সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, এদিন পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কুণাল ঘোষ। অনুষ্ঠান শেষে তিনি যখন নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছুড়তে শুরু করে। পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা এবং স্থানীয় দলীয় কর্মীরা তৎক্ষণাৎ কুণাল ঘোষকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে তুলে দেন। ডিম কুণাল বাবুর গায়ে না লাগলেও, তাঁর মাথায় এসে পড়ে।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল শিবিরের দাবি, এটি বিরোধীদের পরিকল্পিত চক্রান্ত। কুণাল ঘোষের জনসংযোগ এবং চাঁছাছোলা বক্তব্যের কারণেই ভয় পেয়ে বিরোধীরা এই ধরনের নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ।

কুণাল ঘোষের প্রতিক্রিয়া:- "এই ধরনের সস্তা রাজনীতি করে আমাকে দমানো যাবে না। যারা এই কাজ করেছে, তারা আসলে কাপুরুষ। জনগণের মধ্যে আমাদের যে সমর্থন রয়েছে, তা দেখেই এরা ভয় পেয়েছে।"

তদন্তে পুলিশ, এলাকায় চাপা উত্তেজনা

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তবে হামলার পরেই অভিযুক্তরা ভিড়ের সুযোগ নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। স্থানীয় সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার পিছনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাত রয়েছে নাকি সাধারণ মানুষের ক্ষোভ— তা খতিয়ে দেখছে প্রশাসন।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সই জাল করে দেড় কোটি টাকা আত্মসাৎ, জেল হেফাজতে ব্যবসায়ী পবন ভীমসরিয়া
Hasirani Rath: জন্মের ১ বছর আগেই মাধ্যমিক পাশ! হাসিরানি রথের হলফনামা মামলায় কী বলল কলকাতা হাইকোর্ট