দীর্ঘ টানাপোড়েনের পর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ছাড়পত্র পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের এই সাংসদ।
28
তিন সপ্তাহের সময়সীমা
বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, আগামী তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন অভিষেক এবং এই সময়ের মধ্যে তাঁর বিদেশযাত্রায় কোনও রকম প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না।
38
আদালতের স্পষ্ট বার্তা
শীর্ষ আদালত জানিয়ে দেয়, শুধুমাত্র কারও বিরুদ্ধে মামলা চলছে বলেই তাঁকে বিদেশে গিয়ে নিজের পছন্দমতো চিকিৎসা করানো থেকে আটকানো যায় না। এটি একজন ব্যক্তির অধিকারের মধ্যেই পড়ে বলে জানান বিচারপতি।
এর আগে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, ফলে বড় ধাক্কা খেতে হয়েছিল তাঁকে।
58
এসএসকেএমে যাওয়ার নির্দেশ
হাই কোর্ট জানিয়েছিল, চিকিৎসা সংক্রান্ত মতামতের জন্য অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে, যেখানে চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড তাঁর বিদেশযাত্রার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবে।
68
মামলা খারিজের নেপথ্যে
কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। এই অনড় অবস্থানের পরই গোটা মামলাটিই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য।
78
ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ
হাই কোর্টের এই সিদ্ধান্তের পরই ৭ অগস্ট গভীর রাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক, নতুন করে আর্জি পেশ করেন তিনি।
88
রাজ্যের আপত্তি সত্ত্বেও অনুমতি
শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা চলার কথা তুলে ধরে বিদেশযাত্রায় আপত্তি জানান। তবে সেই আপত্তি ধোপে টেকেনি, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনুমতিতেই মিলল বিদেশযাত্রার ছাড়পত্র।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.