Census 2027-এ দেশের জনসংখ্যা, পরিবার ও নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। জনগণনায় কী কী তথ্য চাওয়া হবে এবং কোন কোন বিষয় নথিভুক্ত করা হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ্যে আসছে।
দেশজুড়ে চলছে জনগণনা ২০২৭। ইতিমধ্যেই রাজ্যেও শুরু হয়েছে আদমশুমারির কাজ। এই গণনার মাধ্যমে রাজ্য তথা দেশের প্রতিটি পরিবার, নাগরিকের আর্থ-সামাজিক অবস্থার বিস্তারিত আর নির্ভুল তথ্য পাওয়া যায়। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দুটি ভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ করে দেশের সার্বিক চিত্র তুলে ধরা হচ্ছে।
212
জনগণনা থেকে কী কী তথ্য পাওয়া যাবে?
জনগণনার ফলে কী কী বিষয় স্পষ্ট হবে তা দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে।
প্রথম পর্যায় হল দেশে বসবাসকারী প্রতিটি পরিবারের জীবনযাত্রার মান আর পরিকাঠামোগত সুযোগ সুবিধের কথা জানা যাবে।
দ্বিতীয় পর্যায়ে দেশে বসবাসকারী প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নথিভুক্ত করা হবে।
312
প্রথম পর্যায়
জনগণনার প্রথম পর্যায়ে ৩৩টি প্রশ্নের মাধ্যমে ঘরবাড়ি, মৌলিক সুবিধে, রান্নার ব্যবস্থা, ডিজিটাল ও অন্যান্য সম্পদের কথা জানা যাবে।
বাড়ির দেওয়াল, ছাদ এবং মেঝে তৈরিতে ব্যবহৃত উপাদান (যেমন: কংক্রিট, কাঠ, খড়, বা টিন)।বাড়িটির বর্তমান অবস্থা (ভাল না জরাজীর্ণ) এবং এটি নিজস্ব নাকি ভাড়া বাড়ি।পরিবারে বসবাসকারী মোট সদস্য সংখ্যা এবং বিবাহিত দম্পতির সংখ্যা।
512
মৌলিক সুবিধে
পানীয় জলের প্রধান উৎস এবং তা বাড়ির ভেতরে নাকি বাইরে উপলব্ধ।আলোর প্রধান উৎস (বিদ্যুৎ, কেরোসিন বা অন্য কিছু) এবং শৌচাগারের সুবিধা ও তার ধরন।নোংরা জল নিকাশির বা ড্রেনেজ ব্যবস্থা এবং আলাদা স্নানাগার আছে কি না।
612
রান্না ও পুষ্টি
রান্নাঘরের উপস্থিতি এবং রান্নার জন্য এলপিজি/পিএনজি (LPG/PNG) গ্যাস কানেকশন রয়েছে কি না।রান্নার প্রধান জ্বালানি এবং ওই পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য (যেমন: চাল বা গম) খাওয়া হয়।
712
ডিজিটাল ও আধিনিক সম্পদ
পরিবারে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের স্থিতি।স্মার্টফোন ব্যবহারের তথ্য এবং যাতায়াতের জন্য সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা গাড়ি আছে কি না।
812
দ্বিতীয় পর্যায়
জনগণনার দ্বিতীয় পর্যায় এখনও শুরু হয়নি। এই প্রক্রিয়া শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে। এই পর্বে দেশের নাগরিকদের ব্যক্তিগত, সামাজিক আর আর্থনৈতিক অবস্থান নথিভুক্ত করা হবে।
912
জাতিভিত্তিক ও সামিজিক তথ্য
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) ছাড়াও অন্যান্য সমস্ত নাগরিকের স্বঘোষিত ‘জাতি’ বা কাস্ট সংক্রান্ত ডেটা ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হচ্ছে।
1012
ব্যক্তিগত বিবরণ ও শিক্ষা
প্রত্যেক নাগরিকের সঠিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম এবং মাতৃভাষা বা জানা অন্যান্য ভাষার বিবরণ।
শিক্ষাগত যোগ্যতা, বিদ্যালয়ে যাওয়ার স্থিতি এবং পরিবারে কোনো বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তি আছেন কি না।
1112
অর্থনৈতিক অবস্থা
নাগরিকের প্রধান পেশা, তিনি বছরে কতদিন কাজ পান, নাকি তিনি বেকার—সেই সম্পর্কিত নিখুঁত অর্থনৈতিক ডেটা।
1212
স্থানান্তর ও প্রজননের হার
মানুষ কর্মসংস্থান বা অন্য কোনো কারণে নিজের জন্মস্থান ছেড়ে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে কি না এবং নারীদের প্রজনন ক্ষমতার হার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.