Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

Published : Aug 07, 2026, 12:48 PM IST
Acclaimed actor and BJP leader mithun chakraborty admitted in hospital cm suvendu Adhikari visit hospital

সংক্ষিপ্ত

হাসপাতালে ভর্তি বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাতে অস্ত্রোপচার হয়েছিল এবং বসেছিল প্লেট। সেই প্লেট খোলার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও।

হাসপাতালে ভর্তি বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাতে অস্ত্রোপচার হয়েছিল এবং বসেছিল প্লেট। সেই প্লেট খোলার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর ভালো আছেন মিঠুন চক্রবর্তী। হাতের সমস্যার কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

কী বললেন মুখ্যমন্ত্রী

হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, "বিশিষ্ট অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওনার সঙ্গে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। একটা মাইনর অপারেশন হয়েছে। এখন উনি সুস্থ আছেন। আজ বিকেলেই নিউটাউনের যেখানে থাকেন সেখানে ফিরবেন।"

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

'পদ্মভূষণ'-এ ভূষিত মিঠুন

দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 'পদ্মভূষণ'-এ ভূষিত মিঠুন চক্রবর্তী হিন্দি, বাংলা, ওড়িয়া, ভোজপুরি ও তামিল ভাষায় প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভক্তদের কাছে 'মিঠুন দা' নামে পরিচিত এই অভিনেতা মৃণাল সেন পরিচালিত 'মৃগয়া' চলচ্চিত্রের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এই ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 'ডিস্কো ড্যান্সার', 'অগ্নিপথ', 'ঘর এক মন্দির', 'জল্লাদ' এবং 'প্যার ঝুকতা নেহিঁ' তাঁর অভিনীত অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে অন্যতম। ২০২১ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মিঠুন বিজেপিতে (ভারতীয় জনতা পার্টি) যোগ দেন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

NDA Meeting: 'আমরা সবাই এক পরিবার', Breakfast বৈঠকের পরে খুশি NCPI সাংসদরা
RAIN NEWS: ৩টি ঘূর্ণাবর্তে নাজেহাল পশ্চিমবঙ্গ! কবে কমবে টানা বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর