Abhishek Banerjee: চোখের চিকিৎসায় বিদেশযাত্রার মামলা, হাইকোর্টে খারিজ হতেই সুপ্রিম কোর্টে অভিষেক

Published : Aug 07, 2026, 10:34 AM IST
abhishek banerjee supreme court after high court dismissal foreign eye treatment

সংক্ষিপ্ত

ABHISHEK BANERJEE SUPREME COURT: চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট, এসএসকেএমে যেতে অস্বীকার করায় খারিজ হল অভিষেকের মামলা। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ।

বিদেশ যাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরই এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের পক্ষ থেকে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির কথা রয়েছে।

হাইকোর্টের পর্যবেক্ষণ

বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে চোখের চিকিৎসার জন্য 

বিদেশ যাওয়ার মামলা উঠেছিল। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস সেই অনুমতি দেয়নি। অভিষেকের বিদেশ যাত্রার  বদলে আদালতেরনির্দেশ ছিল, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যেতে হবে অভিষেককে। সেখানকার চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে খতিয়ে দেখা হবে বিদেশযাত্রার আদৌ প্রয়োজন আছে কি না। বিচারপতি আগেও একই কথাই বলেছিলেন। প্রথমে এসএসকেএম হাসপাতাতে চোখ দেখাতে হবে অভিষেককে। তারপরই বিদেশ যাত্রার ছাড়পত্র দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে।

এসএসকেএম যেতে নারাজ অভিষেক

কিন্তু আদালতের এই প্রস্তাবে রাজি হননি অভিষেক। তাঁর আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, মক্কেল এসএসকেএমে যাবেন না। এর পরই গোটা মামলাটিই খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

উল্লেখ্য, এই মামলা এর আগে সুপ্রিম কোর্টেও উঠেছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সোমবার শুনানিতে মামলাটি ফের হাই কোর্টে ফিরিয়ে দিয়েছিল এবং সাত দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার হাই কোর্টে শুনানি হয়, তবে অভিষেকের পক্ষে রায় যায়নি।

প্রসঙ্গত, গত ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন, কলকাতার কোনও চোখের হাসপাতাল থেকে অভিষেক আদৌ পরামর্শ নিয়েছিলেন কি না। জবাবে সাংসদের আইনজীবী রেবেকা ম্যামেন জন ও অয়ন ভট্টাচার্য জানিয়েছিলেন, তাঁর মক্কেলের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চলছে। অন্য দিকে, রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা চলার কথা তুলে ধরে আপত্তি জানান, এই অবস্থায় বিদেশযাত্রার অনুমতি দিলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

হাই কোর্টে মামলা খারিজ হওয়ার পর একই আর্জি নিয়ে এ বার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA Case Update: হকের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? দু'দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Suvendu Adhikari On Annapurna Bhandar: ১৭ অগাস্ট থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর