মুর্শিদাবাদে নাগরিকত্ব বিরোধী তাণ্ডব, মমতার সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর

Published : Dec 22, 2019, 01:17 PM ISTUpdated : Dec 22, 2019, 02:02 PM IST
মুর্শিদাবাদে নাগরিকত্ব বিরোধী তাণ্ডব, মমতার সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর

সংক্ষিপ্ত

মুর্শিদাবাদে নাগরিকত্ব বিরোধী তাণ্ডব মমতার সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর রাজধর্ম পালন করছেন না মমতা বন্দ্য়োপাধ্যায় প্রকাশ্য় জনসভায় মমতাকে তোপ কংগ্রেস নেতার

 ক্যাব ও এনআরসি ইস্যুতে মুর্শিদাবাদের তাণ্ডবের সমালোচনা  করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কদিন আগেই কৃষ্ণপুর স্টেশন চত্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তাণ্ডবের ঘটনা ঘটে। লালগোলায় সম্প্রীতি সভায় কেন্দ্র ও রাজ্যকে এক সারিতে বসিয়ে এই ঘটনার জন্য তোপ দাগেন লোকসভার কংগ্রেসের দলীয় নেতা অধীর চৌধুরী।  

এদিন তিনি, কৃষ্ণপুর-এর ভয়াবহ তাণ্ডবের ঘটনায় রাজ্য সরকারের রাজ ধর্ম পালনের ব্যর্থতা নিয়ে সরব হয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন,পাশাপাশি কেন্দ্র সরকারকে কেউ ক্যাব ও এনআরসি ইস্যুতে একইভাবে আক্রমণ শানান অধীর। তিনি কেন্দ্রের সমালোচনায় বলেন,পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের,অথচ আজ এখানেই সংবিধান সঙ্কটে।চারিদিকে বেকারত্ব,জিডিপি হ্রাস,নতুন কারিগরি শিল্পের সঙ্কট তার থেকে দৃষ্টি ঘোরাতেই নয়া এই নাগরিকত্ব বিল।

হাঙ্গার ইনডেক্স ১১৭টি দেশের মধ্যে ভারত ১০২,আর বাংলাদেশ আমাদের টপকে ৪৪এ অবস্থান করছে।তিনি আরও বলেন,বাংলাদেশে গত দুর্গাপুজোয় ২০হাজার পুজো হয়েছে।আর মোদীর আমলে প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন না।মুসলিমদের সাথে বাকি সম্প্রদায়ের ফারাক তৈরি করতেই সিটিজেনশিপ বিল।আমি নিজে বাংলাদেশি, আমার বাপ ঠাকুরদা ওই দেশের,আমি ৫বারের সাংসদ বিজেপির ক্ষমতা থাকলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিক।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ফেব্রুয়ারিতেই শীতের বিদায়, এবার ব্যাটিং শুরু গরমের, কবে থেকে বাড়বে তাপমাত্রা?
West Bengal HS Exam: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেমিস্টারের বিশেষ নিয়ম কী কী