আজ, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে এবং ৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে।
শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা। কারণ এবার থেকে চালুহচ্ছে সেমিস্টর পদ্ধতি। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নতুন সেমিস্টার ব্যবস্তায় এই প্রথম এত বড় পরীক্ষা হচ্ছে। যা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে। semester IV, semester- III, Supplementary এবং old system। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। semester IV পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। semester- III পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২ টো ১৫ মিনিট পর্যন্ত। আর old system পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যের ৮২২ টি মেইন ভেন্যু এবং ২১০৩টি সাব ভেন্যুতে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক শিক্ষিকার প্রয়জন। পরীক্ষা পরিচালনায় কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে বাতিল হবে পরীক্ষা। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র কনফিডেনশিয়াল রুমে রাখা হবে।
পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে প্রশ্ন পত্র। পরীক্ষার্থীদের অন্তত ১ ঘন্টা আগে আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। এবছর শুরু হচ্ছে নয়া নিয়ম। semester IV, semester- III, Supplementary এবং old system। এর নিয়মে হবে পরীক্ষা। সকালে ১০টা থেকে শুর হবে। কড়া নজর দাড়ি আছে শহর কিংবা শহরতলীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এই প্রথম সেমিস্টার নিয়মে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।


