
Adhir Chowdhury News: প্রথম দফায় ভোট মিটতেই অশান্তির অভিযোগে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদে। শনিবার রাতে মুর্শিদাবাদে কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরে শনিবার গভীর রাতে চার নম্বর ওয়ার্ডে হঠাৎই এক পরিবারের উপরে হামলা চালানো হয়। ঘটনায় আহত হয়েছে একজন মহিলা সহ চার জন। সূত্রের খবর, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাদেব ঘোষ নামে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে অধীরে নিদান 'বাড়িতে অস্ত্র রাখুন'। তা নিয়ে তুঙ্গে বিতর্ক।
অভিযোগ, ভোটের দিন ওই ওয়ার্ডের বুথে স্লো ভোটিং চলছিল। সেই সময় অধীর চৌধুরী এসে পার্শ্ববর্তী একটি মন্দিরে বসে। অধীর চৌধুরীকে পাখা চালিয়ে দেওয়ার জন্যই তাদের উপর এই আক্রমণ করেছে তৃণমূল। এমনটাই অভিযোগ উঠে আসছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর থানার পুলিশ। গোটা ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
জানা গিয়েছে, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই সময় অধীর বলেন, ''ভোটের দিন আমার সঙ্গে এই পরিবার সৌজন্য বিনিময় করেছিল। আমি জানি না ওরা কোন দলের সমর্থক কিন্তু আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। তাতেই তাঁদের উপর আক্রমণ হয়েছে।'' এরপরই দুষ্কৃতীদের বিরুদ্ধে পাড়ার মানুষকে ঐক্যবদ্ধ থাকার নিদান দিয় বাড়িতে অস্ত্র রাখার নিদান দেন অধীর। ঘটনায় বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের নামে অভিযোগ জানানো হয়েছে। কংগ্রেসের তরফে নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.