Suvendu Adhikari: শিল্প এবং কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানালেন, অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়েও তাঁর কথা হয়েছে ইতিমধ্যেই। সেইসঙ্গে, তিনি জানিয়ে দিলেন, নদিয়ার হরিণঘাটায় অম্বানিদের কারখানায় হবে ভূমিপুজো।
Suvendu Adhikari: শিল্প এবং কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানালেন, অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়েও তাঁর কথা হয়েছে ইতিমধ্যেই। সেইসঙ্গে, তিনি জানিয়ে দিলেন, নদিয়ার হরিণঘাটায় অম্বানিদের কারখানায় হবে ভূমিপুজো। একটি টেলিভিশন সাক্ষাৎকারে মঙ্গলবার, শুভেন্দু অধিকারী জানান, ‘‘আজ সকালে আমাদের কাছে অশোক লেল্যান্ডের তরফে ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো? আমি বললাম, হ্যাঁ, রেডি আছে।’’ এরপর মুখ্যমন্ত্রী সেই সাক্ষাৎকারেই বলেন, সিঙ্গুরে জমি দিতে রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত আছে। উপযুক্ত মূল্যে সরকার জমি কিনে নিয়ে শিল্পের জন্য হস্তান্তর করা হবে।
ডিসেম্বরেই হরিণঘাটায় আম্বানির 'ক্যাম্পাকোলা' কারখানার ভূমিপুজো
প্রসঙ্গত, অশোক লেল্যান্ড সিঙ্গুরে যে ট্রাক তৈরির কারখানা করতে চাইছে, সেই কথা গত ২১ নভেম্বর, জানিয়ে দেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগের বিষয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আর মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে, হরিণঘাটায় অম্বানি গোষ্ঠীর ঠান্ডা পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলার কারখানা তৈরির কাজও শুরু হতে চলছে। সেই ঘোষণাও মঙ্গলবার করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ ডিসেম্বর, ঐ প্রকল্পের জন্য ভূমিপুজো হবে। মুকেশ অম্বানির পুত্র অনন্ত অম্বানি নিজে ভূমিপুজো কর্মসূচিতে হাজির থাকবেন বলেও জানা গেছে।
সিঙ্গুরে কবে আসবে অশোক লেল্যান্ড? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা সংস্থা রিল্যায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (আরসিপিএল) এই প্রকল্পটি গড়বে। হরিণঘাটা শিল্পতালুকে প্রায় ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে এই কারখানাটি এবং ফুড পার্কটি তৈরি করা হবে বলে জানানো হয়েছে। তবে সিঙ্গুরে বিনিয়োগের পরিমাণ সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি সরকারের তরফ থেকে। যদিও ট্রাক কারখানার জন্য সেখানে অশোক লেল্যান্ড সংস্থা অন্তত ৬৫০ কোটি বিনিয়োগ করতে চলেছে বলে সূত্রের খবর। সিঙ্গুরে প্রায় ১০০০ একর জমি অকেজো হয়ে পড়ে আছে। কারণ, সেখানে টাটার কারখানাটি হতে পারেনি। এবার সেই সিঙ্গুরেই গাড়ি কারখানা ফিরে আসার খবরে অনেকেই খুশি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















