Darjeeling: দার্জিলিঙে টাইগার হিলের সূর্যোদয় দেখার সময়ে বদলে, ক'টার মধ্যে পৌঁছতে হবেই?

Published : May 24, 2026, 07:18 PM IST

টাইগার হিলে (Tiger Hill) গাড়ি চলাচলের ক্ষেত্রে শুক্রবার নয়া নির্দেশিকা জারি করল দার্জিলিং সদর ট্রাফিক পুলিশ। আগে টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য গাড়ি যাওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না।

PREV
16

প্রবল গরমের কারণে দার্জিলিঙে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ পর্যটক। পাল্লা দিয়ে বাড়ছে যানজট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সকাল থেকে রাত পর্যন্ত সোনাদার পর থেকে ঘুম হয়ে দার্জিলিং শহর পর্যন্ত যানজটে নাকাল হচ্ছেন পর্যটক থেকে সাধারণ মানুষ।

26

কার্সিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) চিফ এগজিকিউটিভ অনীত থাপার কনভয় প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে পড়েন। পর্যটন ব্যবসায়ীদের বক্তব্য, এই যানজটের আতঙ্কে বহু পর্যটক দার্জিলিং ভ্রমণের সিদ্ধান্ত বাতিল করছেন।

36

যানজট সমস্যার বিহিত খুঁজতে দার্জিলিংয়ের মহকুমা শাসক বনমালী রায় সোমবার জেলা প্রশাসনিক কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।

46

ওই বৈঠকে হিমালয়ান ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন কমিটি, গোর্খা একতা চালক সংগঠন সহ পাহাড়ের গাড়িচালকদের সংগঠনগুলিকে ডাকা হয়েছে। জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিক, জিটিএ, পরিবহণ দফতর, পুলিশ সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক।

56

এছাড়াও, টাইগার হিলে (Tiger Hill) গাড়ি চলাচলের ক্ষেত্রে শুক্রবার নয়া নির্দেশিকা জারি করল দার্জিলিং সদর ট্রাফিক পুলিশ। আগে টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য গাড়ি যাওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না। পুলিশের ইস্যু করা কুপন নিয়ে পর্যটকবাহী গাড়িগুলি ভোর সাড়ে ৫টা বা তার পরেও অনায়াসে টাইগার হিলে প্রবেশ করতে পারত।

66

কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, শনিবার থেকে পর্যটকবাহী গাড়িগুলিকে ভোর সাড়ে চারটের মধ্যে টাইগার হিলে পৌঁছনো বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে আর কোনও গাড়িকে টাইগার হিলের রাস্তায় প্রবেশ করতে দেওয়া হবে না। পুলিশের অফিসিয়াল কুপন পকেটে থাকলেও ভোর সাড়ে ৪টের ডেডলাইন পার হলে আর ছাড় মিলবে না বলে নয়া নির্দেশিকায় সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories