Mamata Banerjee: বিধানসভা নির্বাচনের পরে কেটে গেছে ২০ দিন। গত ৪ মে প্রকাশ হয়েছিল বিধানসভা নির্বাচনের ফল। তাতে ধরাসায়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত সেই হার মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
বিধানসভা নির্বাচনের পরে কেটে গেছে ২০ দিন। গত ৪ মে প্রকাশ হয়েছিল বিধানসভা নির্বাচনের ফল। তাতে ধরাসায়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত সেই হার মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
29
ফলতায় ধরাসায়ী তৃণমূল
বিধানসভা নির্বচনের ফলাফলের রেশ রয়েছে ফলতায়। সেখানেও রীতিমত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। জাহাঙ্গির খান আচমকাই নির্বাচন থেকে সরে দাঁড়ার। তারপর এদিন ফলতার ভোট গণনায় দেখা যায় চতুর্থ স্থানে চলে গেছে তৃণমূল। প্রথম স্থানে রয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।
39
মুখ খুললেন মমতা
রবিবার ফলতার ভোটের ফল ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি আক্রমণ করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, 'ভবানীপুরে কীভাবে জিতেছেন? সেটা আদালতে বলব। আপনার যদি সাহস থাকে তো ফরেন্সিক রিপোর্ট করান। ইভিএম-এর রিপোর্ট চাই আমাদের।'
এদিন মমতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, '‘যদি চেয়ার বলে, আমি আড়াই হাজার লোককে জেলে পুরব, তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে... আমি তো মনে করি, তার আগে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা, কোথায় নেই তিনি? আজ যাঁরা অর্ডার দিচ্ছেন, তাঁরাই তো আউট অফ অর্ডার!'
59
নিজের সঙ্গে তুলনা
মমতা শুভেন্দুর সমালোচনা করে বলেন,'আমিও প্রশাসন চালিয়ে এসেছি। আমরা উর্দিধারীদের কখনও বলিনি এই সব কাজ করতে। আমরা ২০১১ সালে ক্ষমতায় এসে মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে ছিলাম। আজ একটা মিটিং করতে গেলে অনুমতি দেওয়া হচ্ছে না।' তিনি আরও বলেন, তৃণমূলের পার্টি অফিস দখল করা হচ্ছে। পাশাপাশি মিউনিসিপালিটির ঘরও দখল করা হচ্ছে।
69
ভোট নিয়ে অভিযোগ
মমতা আবারও অভিযোগ করেছেন, এই রাজ্যে নির্বাচনের নামে প্রহশন হয়েছে। তাঁর যুক্তি হল-
শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন লজিক্যাল ডিসক্রেপ্যান্সি হলো
অভিযোগ নির্বাচন কমিশন জেনেবুঝে ৬০ লক্ষ নাম বাদ দিয়েছে।
তিনি বলেন, তাঁরা লড়াই করে ৩২ লক্ষ নাম তুললেও ২৭ লক্ষ ও পরে বিজেপি আরও ৭ লক্ষ নাম জমা দিয়েছিল। ভোটে রিগিং হয়েছে।
79
নিশানায় বিজেপি
মমতা এদিন সরাসরি নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও। তিনি বলেন, সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং হয়েছে। বিজেপি লোকেরা সিআরপিএফ-এর ড্রেস পরে কাউন্টিং হলে ঢুকে ছিল।
89
শুভেন্দুকে কটাক্ষ
মমতা শুভেন্দুর সমালোচনা করে বলেন, 'যিনি এখন চেয়ারে বসেছেন, তাঁর তো ওই চেয়ারে বসারই কথা নয়। ভোটলুট করে রাজশাসনে বসেছেন। তিনি কী করে মানুষের দুঃখ-দুর্দশা বুঝবেন। তৃণমূল কংগ্রেস দেখলেই কয়েকটা লুম্পেন চোর-চোর বলে বেড়াচ্ছে। এরা বাংলার লোক নয়, বহিরাগত। ক্ষমতায় এসে বুলডোজ়ার চালিয়ে মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে!'
99
মমতার দাবি
বিধানসভা ভোটে ৮০ নয় ২০০-এর বেশি আসন পাওয়ার কথা তৃণমূলের। তেমনই দাবি করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, 'হারের জায়গায় জেতা, জেতার জায়গায় হারা, এই পাশাটাই উল্টেছে প্রায় দেড়শো সিটে। সেটা না হলে আমরা ২২০ থেকে ২৩০ আসন পেতাম'।