Akvan Cyclone: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আকভান, আজও ভারী বৃষ্টি রাজ্যে, কদিন চলবে দুর্যোগ?

Published : Nov 21, 2026, 07:06 AM IST

ঘূর্ণিঝড় আকভান শক্তি হারিয়ে ওড়িশার ওপর একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর জেরে শনিবার ও রবিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা।

PREV
16

বৃহস্পতিবার থেকে চলছে ভারী বৃষ্টি। ভরা নভেম্বর মাসে ঘূর্ণিঝড় আকভান-র প্রভাবে বাংলায় বর্ষাকালের অনুভূতি। এই ভারী বৃষ্টির জেরে অতিষ্ট প্রায় সকলেই। এরই মাঝে এল ভালো খবর। জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় আকভান শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে দুর্বল হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

26

আজ শনিবার সকাল থেকে চলছে বৃষ্টি। বৃষ্টির দাপট তুলনা মূলক ভাবে কম হলেও রেহাই মিলবে না এই বৃষ্টি থেকে। আজ ভিজবে ৫ টি জেলা। জেনে নিন কোন কোন জেলায় চবে ভারী বৃষ্টি।

36

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় আকভান-র অবশিষ্টাংশ হিসেবে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণ উপকূলীয় ওড়িশা থেকে উত্তর দিকে সরে গিয়েছে। এটি গতকাল ২০ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মধ্য ওড়িশার ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।

46

জানা গিয়েছে, আগামী ৬ ঘন্টার মধ্যে নিম্নচাপটি ওড়িশার ওপর দিয়ে প্রায় উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।

56

আজ একাধিক জেলায় জারি আছে হলুদ ও কমলা সতর্কতা। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও কলকাতা, হাওড়ায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-র দাপট দেখা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

66

হলুদ সতর্কতা জারি আছে উত্তরবঙ্গেও। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবারও হবে বৃষ্টি। রবিবার কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories