Ayushman Bharat: আয়ুষ্মান ভারতে স্বাস্থ্য প্যাকেজ ২৩ থেকে বেড়ে ১১২? ১ ডিসেম্বর থেকে থাকছে এই সুবিধে

Published : Nov 20, 2026, 05:46 PM IST

Ayushman Bharat Yojana: আয়ুষ্মান ভারতে বড় সুখবর! ২৩ থেকে বেড়ে ১১২টি হতে পারে স্বাস্থ্য প্যাকেজ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে অস্ত্রোপচার, কোন রোগের চিকিৎসা মিলবে? ১ ডিসেম্বর থেকেই কি কার্যকর? জানুন।

PREV
18
আয়ুষ্মান ভারতে বড় পরিবর্তনের সম্ভাবনা

সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে জন্য চালু হয়েছিল আয়ুষ্মান ভারত যোজনা। এবার এই প্রকল্পের সুবিধা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। সেটা হলে উপভোক্তারা আরও বেশি চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পেতে পারেন।

28
পশ্চিমবঙ্গেও চালু, বছরে ৫ লক্ষ টাকার সুবিধা

এই কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও চালু হয়েছে। এর মাধ্যমে প্রতিটি উপভোক্তা পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। অর্থাৎ হাসপাতালে চিকিৎসার সময় নিজের পকেট থেকে টাকা দিতে হয় না। এবার সেই সুবিধার পরিধিই বাড়ানোর প্রস্তাব উঠেছে।

38
২৩ থেকে বেড়ে ১১২টি প্যাকেজ

জনস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য সংরক্ষিত স্বাস্থ্য প্যাকেজের সংখ্যা ২৩টি থেকে বাড়িয়ে ১১২টি করার প্রস্তাব দিয়েছে সরকার। অর্থাৎ নতুন করে যুক্ত হতে পারে আরও ৮৯টি প্যাকেজ। প্রস্তাব কার্যকর হলে বহু রোগের চিকিৎসা প্রকল্পের আওতায় আসবে।

48
সাধারণ রোগের চিকিৎসাও থাকছে

নতুন প্যাকেজগুলিতে উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, ডায়েরিয়া, ব্রঙ্কাইটিস ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা অন্তর্ভুক্ত থাকবে। এগুলি এমন সমস্যা, যেগুলিতে দেশের বহু মানুষ নিয়মিত ভোগেন। তাই এই সংযোজনকে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

58
চোখের পরীক্ষাও আসছে

প্রস্তাবে চক্ষু পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উপভোক্তাদের চোখের স্বাস্থ্য পরীক্ষার জন্য গ্লুকোমা শনাক্তকরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ফলে সময়মতো রোগ ধরা পড়ার সুযোগ বাড়বে।

68
অস্ত্রোপচারের সুবিধাও বাড়বে

নতুন প্রস্তাবে একাধিক রোগের অস্ত্রোপচার অন্তর্ভুক্ত হয়েছে। অর্শ, হিস্টেরেকটমি অস্ত্রোপচার এবং সিস্টের চিকিৎসা সহ আরও কিছু চিকিৎসা এর মধ্যে রয়েছে। অস্ত্রোপচারের খরচের কথা ভেবে অনেকেই চিকিৎসা পিছিয়ে দেন, এখানে সেই চাপ কমতে পারে।

78
সরকারি হাসপাতালেই মিলবে পরিষেবা

উপভোক্তারা যাতে সরকারি হাসপাতালেই নানা চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে পারেন, সে জন্যই ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) আরও ৮৯টি স্বাস্থ্য প্যাকেজ যুক্ত করার পরিকল্পনা করছে। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি হাসপাতালগুলিতে ১১২টি স্বাস্থ্য প্যাকেজের সুবিধা পাওয়া যেতে পারে।

88
২৫ নভেম্বরের মধ্যে রাজ্যের মতামত

নতুন ৮৯টি প্যাকেজ নিয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে হবে। সেই মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এটি এখনও প্রস্তাব পর্যায়েই রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories