Alipurduar University: আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে নেশার সামগ্রী, গর্ভনিরোধক প্যাকেট ঘিরে চাঞ্চল্য

Published : Jun 09, 2026, 09:19 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Alipurduar University News: সুরেন্দ্রনাথের পর এবার জেলার নামজাদা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপের অভিযোগ। ঘর থেকে উদ্ধার মাদকদ্রব্য, নিষিদ্ধ জিনিসপত্র। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Alipurduar University News: সুরেন্দ্রনাথ কলেজের পর এবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম খুলতেই মিলল মদের বোতল, কনডম, এবং মাদকের সিরিঞ্জ । গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর দিনই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিয়ন রুমে পতাকা লাগিয়ে দিয়েছিল এভিবিপি সংগঠনের ছাত্ররা । তারপর থেকে ওই ঘরে কেউ ঢোকেনি । 

সোমবার ইউনিয়ন অফিসে নিজেদের পতাকা না দেখতে পেয়ে উপাচার্যের কাছে ইউনিয়ন রুম খুলে দেওয়ার জন্য দাবী করে এভিবিপি-র ছাত্ররা। অভিযোগ, উপাচার্য্য তাদেরকে রুমের চাবি না দেওয়াও তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকে ছাত্ররা। আর তাতেই তাদের চক্ষু চড়কগাছ। ইউনিয়ন রুমের ভেতরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, কনডম, এবং মাদকের সিরিঞ্জ, তাস!  

কী কী জিনিস উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম থেকে?

এমনকি উদ্ধার হয়েছে ছাত্রদের এটেন্ডেন্স রেজিস্ট্রারও। ছাত্রদের দাবী অবিলম্বে কারা এবং কোন ছাত্র নেতারা এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল তা ক্ষতিয়ে দেখুক কলেজ কর্তৃপক্ষ। এদিকে কলেজ কর্তৃপক্ষও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। তবে এই ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। শুধু তাই নয়, এই বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য সরিত কুমার চৌধুরী ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে শহরের নামজাদা কলেজে সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে পরতে পরতে রহস্যের সন্ধান পায় পুলিশ। প্রথমে আলমারি থেকে উদ্ধার ২ স্যুটকেস উইপোকা খাওয়া বান্ডিল-বান্ডিল নষ্ট টাকা। আর তারপর তদন্তের জাল বিছাতেই যা ধরা পড়ে তা দেখে চক্ষু চড়ক গাছ সকলেরই। কলেজ না Oyo রুম ? ইউনিয়ন রুম থেকে প্রথমে লক্ষ লক্ষ টাকা উদ্ধার, তারপরেই পিঁয়াজের খোসা ছাড়ানোর মত পরতে রহস্য।

 কলেজের ছাদের ঘরে ঢুকে চক্ষু চরক গাছ। এসি, দামি বিছানায়, আলমারিতে রাখা নরম বালিশ, অত্যানিক বাথরুম, কি নেই সেখানে? মিললো মদের বোতল, গর্ভধারণ প্রতিরধের প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন। এতো গেলো ইন্টারভেল, ক্লাইমাক্স ? ইনিয়ন রুম থেকে মিললো কালো প্লাস্টিকের আগ্নেয়াস্ত্র। কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এসব জিনিস এলো কথা থেকে ? অভিযোগের দিক শিবাশিষ ব্যানার্জি ও তার ছেলের বিরুদ্ধে। কলেজের ছাদে ম্যাসাজ পার্লার চলতো বলেও দাবি কলেজ কর্মীদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: টানা বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইবে হাওয়া, আজ ভিজবে কোন কোন জেলা?
Birbhum: সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মরত মহিলাকে নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় খোদ পুলিশ