কোটি টাকার তোলাবাজি, সোমবার গভীর রাতে গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত

Published : Jun 09, 2026, 08:03 AM ISTUpdated : Jun 09, 2026, 08:11 AM IST
 Sabyasachi Dutta

সংক্ষিপ্ত

বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর থেকে ১ কোটির বেশি টাকা তোলার অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে রাজারহাটের বাড়ি থেকে আটক করে। 

গ্রেফতার বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি বিধাননগর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল। তাঁকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সব্যসাচী দত্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি এখন সেখানেই আছেন। আজ পেশ করা হবে আদালতে।  

জানা গিয়েছে, এক ব্যবসায়ীর থেকে ১ কোটিরও বেশি তোলাবাজির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বিধাননগর থানায় সেই ব্যবসায়ী অভিযোগ করে। সেই মামলার তদন্ত শুরু হয়। প্রাথমিক ভাবে সকল তথ্য প্রমাণ সব্যসাচী দত্তের বিরুদ্ধেই মেলে বলে খবর। শেষে সব্যসাচী দত্ত গ্রেফতার করল পুলিশ। বিপুল পরিমাণে টাকা তোলাবাজির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ২০১৮ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার অধিক তোলা নিয়েছিলেন বলে অভিযোগ।

সোমবার রাতে সব্যসাচী দত্তকে রাজারহাটর বাড়ি থেকে আটক করা হয়েছে। তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর থানায়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর, যথেষ্ঠ তথ্যপ্রমাণ পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল ৯টা নাগাদ তাঁর মেডিক্যাল করা হবে। তোলা হবে আদালতে।

একসময় তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন সব্যসাচী দত্ত। তিনি বিধাননগর পুরসভায় মেয়র হিসেবে কাজ করেছেন। তিনি ওই বিধানসভার চেয়ারম্যান হিসেবে কর্মরত। পাশাপাশি চলতি বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রর তৃণমূল প্রার্থী ছিলেন সব্যসাচী দত্ত।  সোমবার তোলাবাজির অভিযোগের গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত। 

ইতিমধ্যে জেলে আছেন সুজিত বসু। জাহাঙ্গির খানও জেলে। গ্রেফতার করা হয়েছে একাধিক কাউন্সিলককে। সেই তালিকায় যুক্ত হল বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তের নাম। ১ কোটি টাকা তোলাবাজির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সোমবার রাতে তাঁকে রাজারহাটের বাড়ি থেকে আটক করে পুলিশ। আজ ৯ টায় মেডিকেল হবে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের। তারপর তাঁকে পেশ করা হবে আদালতে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Metro: দারুণ খবর! শহরে শুরু হচ্ছে আরও এক মেট্রো রুটের কাজ, ডবল ইঞ্জিন সরকার আসতেই নয়া চমক
Weather Update: টানা বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইবে হাওয়া, আজ ভিজবে কোন কোন জেলা?