
সামনেই নির্বাচন। জোড় কদমে চলছে প্রচার। এই সময় বিভিন্ন জায়গায় বের হচ্ছে মিছিল। রাস্তার মোড়ে মোড় হচ্ছে মিটিং। এই সময় যাতে কোথাও কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখছে পুলিশ কর্তারা। কিন্তু, এবার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধেই। কলকাতা ও রাজ্য পুলিশের অন্তত এক হাজার জন কর্মী ও অফিসারের বিরুদ্ধ অভিযোগ শোনা গেল। অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে।
কলকাতা ও রাজ্য পুলিশের অন্তত এক হাজার জন কর্মী ও অফিসার এখনও সক্রিয় ভাবে একটি রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। এমনই অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে। তার ভিত্তিতে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য ও কলকাতা পুলিশ? তা বিশদে জানতে চাইল নোডাল অফিসারের কাছে। আজ মঙ্গলবার রিপোর্ট তকলব করেছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
চিঠিতে রাজ্য পুলিশের ডিজি সংশ্লিষ্ট পুলিশকর্তাদের কাছে পাঠিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ৮ এপ্রিল এক ব্যক্তি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কাছে ই মেলে অভিযোগ জানান, কলকাতা ও রাজ্য পুলিশের অন্তত এক হাজার কর্মী অফিসার সক্রিয় ভাবে রাজ্যের শাসকদলের হয়ে বেআইনি কাজ করছে। এমনকী, ইউনিউফর্ম ছাড়া এই পুলিশকর্মীরা কোনও নেতার হয়ে সরকারি গাড়ি ব্যবহার করছে। নিজেদের অফিশিয়াল ডিউটি অগ্রাহ্য করে তারা আবার বিভিন্ন স্তরের সরকারি কর্মীকে ভয় দেখাচ্ছেন।
জানা গিয়েছে, এই চিঠিতে কলকাতা ও বিভিন্ন জেলার এমন কিছু পুলিশকর্মীর নাম, ডেজিগনেশন উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এই নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। সে সময়
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.