News Round Up: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট থেকে ফের বিতর্কে ক্রিকেটার যুযুবেন্দ্র চাহাল, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Apr 13, 2026, 08:38 PM IST
news round up

সংক্ষিপ্ত

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১.  রাজ্যের কোটি কোটি মহিলার জন্য সুখবর। ২০২৬-২৭ নতুন অর্থবর্ষের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে কিছুটা দেরি হলেও, অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

বড় খবর: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হঠাৎ বিরাট আপডেট নবান্নের

২. সকাল থেকে চড়া রোদ। গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। চৈত্রের প্রখর তাপে ক্লান্ত সকলে। এরই মাঝে এল ভালো খবর। জানা যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে আকাশ কালো করে আসছে প্রবল ঝড়বৃষ্টি। আজ বিকেলে ভিজবে এই পাঁচ জেলা। জেনে নিন কোথায় হবে বৃষ্টি। আজ সোমবার ১৩ এপ্রিল আবহাওয়া নিয়ে সতর্ক হল হাওয়া অফিস। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Weather Update: কয়েক ঘন্টার মধ্যে আকাশ কালো করে আসছে প্রবল ঝড়বৃষ্টি, বিকেলে ভিজবে এই পাঁচ জেলা

৩. ভোটের সময় ছাপ্পা, একজনের ভোট অন্যজনে দেওয়া বা ভুয়ো ভোটারের মতো জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপের দাবি উঠল। পোলিং বুথে ভোটারদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) এবং চোখের মণি (আইরিস) স্ক্যান করে পরিচয় যাচাই করার জন্য একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালত নির্বাচন কমিশন (ECI), কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির কাছে নোটিস পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে। ভোটের সময় ছাপ্পা, একজনের ভোট অন্যজনে দেওয়া বা ভুয়ো ভোটারের মতো জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপের দাবি উঠল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Voter Verification: ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট-আইরিস স্ক্যান! ভোট জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের নোটিশ

৪. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিরোনামে, তবে এবার কোনও রাজনৈতিক ভাষণের জন্য নয়, বরং একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দ্বারা তৈরি ছবির কারণে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে যিশু খ্রিস্টের আদলে উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Donald Trump: তিনিই যীশু খ্রিস্ট! পোপের সমালোচনার পর ট্রাম্পের AI ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

৫. আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটার যুযুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal News)। স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর, রেডিও জকি মহওয়াশের সঙ্গে নাম জড়ায় তাঁর। এরপর আবার কয়েকদিন আগে চলন্ত গাড়িতে বসে ধূমপান করায় বিতর্ক তৈরি হয়েছে তাঁকে নিয়ে (yuzvendra chahal taniya chatterjee)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Election Commission: শুরু হল ট্রাইবুনাল! বাতিল ভোটারদের আবেদন নিয়ে বড় পদক্ষেপ কমিশনের
Election 2026: তেড়ে আসলো তৃণমূল কর্মীরা! পতাকা খোলা নিয়ে...ছুটে আসলো পুলিশ! বোলপুরে উত্তেজনা