School Holidays: নভেম্বরে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো, দেখে নিন ছুটির তালিকা

Published : Nov 05, 2026, 11:55 AM IST

নভেম্বর মাস জুড়ে একের পর এক উৎসব। এই সময় দীপাবলি থেকে শুরু করে ছট পুজো- উৎসবের তালিকায় আছে অনেক কিছু। আর তাই নভেম্বরে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো, দেখে নিন ছুটির তালিকা

PREV
15

নভেম্বর মাস জুড়ে একের পর এক উৎসব। এই সময় দীপাবলি থেকে শুরু করে ছট পুজো- উৎসবের তালিকায় আছে অনেক কিছু। আর এই সব উৎসবের দিনগুলো সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকে রাজ্যে।

25

এবার প্রকাশ্যে এল তালিকা। দেখা যাচ্ছে, গোটা নভেম্বর জুড়ে প্রায় ১০ দিনের বেশি বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো। জেনে নিন কবে কবে ছুটি।

35

WBBSE মডেলের ছুটির তালিকায় ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ আছে। রবিবার বাদে মোট ২৫ দিনের ছুটি। তবে, এখন সব স্কুলই লক্ষ্মী পুজোর পর খুলে গিয়েছে। অর্থাৎ ২৬ অক্টোবর থেকে স্কুল খুলে গিয়েছে। আবার ছুটি পড়বে ৬ নভেম্বর।

45

বর্তমানে অনেক স্কুলেই ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ছুটি। কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটার ছুটি। এর পর আবার আছে ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো। ছটপুজোর ছুটি মিলবে ১৬ নভেম্বর। রবিবার ছটপুজো পালিত হলেও অতিরিক্ত ছুটি মিলবে ছাত্র-ছাত্রীদের।

55

তেমনই আবার জগদ্ধাত্রী পুজোর ছুটি দেওয়া হয় অনেক স্কুলে। জগদ্ধাত্রী পুজো পড়েছে ১৬ থেকে ১৯ নভেম্বর। এই পুজো উপলক্ষ্যে ১৭ নভেম্বর ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা। সব মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকতে চলেছে রাজ্যের স্কুলগুলো।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories