বাংলায় বিজেপি সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য 'স্যালারি অ্যাডভান্স স্কিম' চালু করেছে। এর মাধ্যমে কর্মীরা জরুরি প্রয়োজনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে অগ্রিম বেতন তুলতে পারবেন। নির্দিষ্ট শর্তাবলী মেনে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।
বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছে। ক্ষমতায় এসেই একদিকে যেমন নতুন নতুন ভাতা চালু করেছিল, তেমনই বেশ কিছু ভাতা দ্বিগুণ করা হয়। এরই সঙ্গে সরকারি কর্মীদের জন্য নিয়ে এসেছে একাধিক সুবিধা। শুরুতেই ২০ শতাংশ ডিএ বৃদ্ধি কার হয়েছে। আর এবার চালু হচ্ছে আরও এক নতুন স্কিম।
26
এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা পাবেন অ্যাডভান্স স্যালারি। রাজ্য সরকারি কর্মীদের অ্যাডভান্স স্যালারি দেবে বিজেপি সরকার। সদ্য় জারি হল নয়া বিজ্ঞপ্তি।
36
চালু হতে চলেছে West Bengal Salary Advance Scheme। এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা নিজেদের বেতনের ভিত্তিতে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি অগ্রিম টাকা তুলতে পারবেন। যে কোনও জরুরি প্রয়োজনে আকস্মিক টাকার প্রয়োজন হলে এভাবে তা পাওয়া সম্ভব।
জানা গিয়েছে দু ধরনের সুযোগ আছে এই স্কিমে। স্বল্পমেয়াদি অগ্রিম এবং দীর্ঘমেয়াদি অগ্রিম। স্বল্পমেয়াদি অগ্রিম ব্যবস্থায় কোনও সরকারি কর্মী তার অনুমোদিত বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ অ্যাডভান্স তুলতে পারবেন। এই টাকা সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে পরবর্তী বেতন থেকে কেটে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিলে কোনও সুদ লাগবে না।
56
দ্বিতীয় স্কিম হল দীর্ঘমেয়াদি অগ্রিম। এই ব্যবস্থায় কর্মীরা ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা ফেরত দেওয়ার সুযোগ পাবেন। তবে, কর্মীর অবসরের তারিখের পরে এই ঋণের মেয়াদ বাড়ানো যাবে না। এই অগ্রিমের ক্ষেত্রে কর্মীদের নেট পে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ক্রেডিট দেওয়া হবে। তবে কত টাকা অ্যাডভান্স দেওয়া হবে তা নির্ভর করবে ব্যাঙ্কের ওপর।
66
সদ্য এই অ্যাডভান্স স্যালারি সংক্রান্ত সার্কুলার জারি করেছে সরকার। এবার থেকে এই স্কিমের আওতায় অ্যাডভান্স স্যালারি পেতে পারবেন কর্মীরা। তবে, এই টাকা নিতে হলে অবশ্যই মানতে হবে বিশেষ শর্তাবলী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.