Amul Investment in West Bengal: আর শিল্পের শ্মশান নয়। পশ্চিমবঙ্গে সরকার বদল হতেই এবার শিল্প আসা শুরু (amul west bengal)। রাজ্যের বুকে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দই উৎপাদন কেন্দ্র। বিরাট বিনিয়োগ করতে চলেছে আমূল। সরকার এবং আমূল ইন্ডিয়া, দুই তরফ থেকেই কার্যত, নিশ্চিত করা হয়েছে এই প্রোজেক্টের বিষয়ে (amul investment in west bengal)।
এই কারখানাটিতে প্রতিদিন ১০ লক্ষ লিটার কেজি দই, লস্যি, সরবৎ এবং অন্যান্য মিল্ক প্রোডাক্ট তৈরি করা হবে। গত ১৫ বছর ধরে অনেক বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে! সামনে থাকত বড় একটা ‘ব'। আদতে পুরোটাই ফাঁপা। তৃণমূল তো সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েই ক্ষমতায় এসেছিল। তাই যতই তারা সরকারে এসে বাণিজ্য সম্মেলন করুক না কেন, বাস্তবে কিছুই হত না। আক্ষরিক অর্থেই পশ্চিমবঙ্গ পরিণত হয় শিল্পের শ্মশানে।
কিন্তু বিজেপি তথা জনতার সরকার মসনদে বসতেই এক এক করে শিল্প আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই আমূল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, এই বিনিয়োগের বিষয়ে তাদের সংস্থা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
হাওড়ার সালকিয়াতে যে ফুড পার্ক রয়েছে, সেখানেই ডেয়ারি প্ল্যান্টটি তৈরি করা হবে। যেটি হতে চলেছে বিশ্বের অন্যতম সেরা এই সংস্থাটির প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। সবমিলিয়ে, প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। তার ফলে, একদিকে যেমন বাংলায় মিল্ক প্রোডাক্ট তৈরি, রপ্তানি এবং পরিকাঠামোগতক্ষেত্র শক্তিশালী হবে, ঠিক তেমনই ওভারঅল বিজনেস অপারেশননস সহ কর্মসংস্থানের বাজারেও জোয়ার আসবে।
গুজরাতের একটি সংস্থা দুটি দফায় এই কারখানা তৈরি করবে। এই কারখানাটিতে প্রতিদিন ১০ লক্ষ লিটার দই, লস্যি, সরবৎ এবং অন্যান্য মিল্ক প্রোডাক্ট তৈরি করা হবে। নিঃসন্দেহে এই বিনিয়োগের খবর, রাজ্যের মানুষের জন্য ভালো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.