Anganwadi Benefits: অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা দেবে সরকার, বড় ঘোষণা রাজ্যের

Published : Oct 31, 2026, 01:38 PM IST

চলতি অর্থবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে ওই তারিখ থেকে এই সুবিধার আওতায় আসবেন যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার।

PREV
16

পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারের জন্য বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে অবসরের নির্ধারিত বয়সের আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর।

26

সরকারি নির্দেশিকা অনুযায়ী, চলতি অর্থবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে ওই তারিখ থেকে এই সুবিধার আওতায় আসবেন যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার।

36

বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের বয়স ৬৫ বছর। সেই বয়স পূর্ণ হওয়ার আগে কোনও কর্মী বা সহায়িকার মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন ৫ লক্ষ টাকা 'ডেথ বেনিফিট' হিসেবে পাবে।

46

সরকারি ও এনজিও পরিচালিত আইসিডিএস প্রকল্পের আওতায় কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা—উভয়েই এই সুবিধার আওতায় থাকবেন।

56

নির্দেশিকা অনুযায়ী, মৃত কর্মী বা সহায়িকার পরিবারের একজন যোগ্য সদস্যের নাম এবং মৃতের সঙ্গে তাঁর সম্পর্কের বিবরণ-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলাশাসক (আইসিডিএস) প্রয়োজনীয় নথিপত্র ও প্রস্তাব দফতরে পাঠানোর দায়িত্বে থাকবেন। এরপর সরকারি নিয়ম মেনে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

66

রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য পরিষেবা এবং প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এতদিন কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হলে পরিবারের জন্য আলাদা এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা ছিল না। নতুন সিদ্ধান্তে বিপদের সময়ে মৃত কর্মীর পরিবার কিছুটা আর্থিক সুরাহা পাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories