তবে এই প্রকল্পে সবাই টাকা পাবেন না। রাজ্য সরকারের ২৯ অক্টোবর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি শ্রেণির ব্যক্তি ও কৃষক পরিবারকে প্রকল্পের সুবিধার বাইরে রাখা হয়েছে। ফলে আবেদন করার আগে কারা টাকা পাবেন না, তা জেনে নেওয়া জরুরি।
প্রাতিষ্ঠানিক জমির মালিক: যাঁদের জমির মালিকানা কোনও প্রতিষ্ঠান বা সংস্থার নামে রয়েছে।
PM-KISAN সুবিধাভোগী: যেসব কৃষক পরিবার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের PM-KISAN প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা রাজ্যের নিজস্ব ৪,০০০ বা ৬,০০০ টাকার অংশ পাবেন না। তবে তাঁদের জন্য আলাদা করে বছরে ৩,০০০ টাকা অতিরিক্ত রাজ্য সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে।
উচ্চ আয়ের পেশাজীবী: চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আর্কিটেক্টের মতো পেশাজীবীরা, যাঁরা সংশ্লিষ্ট পেশাগত সংস্থায় নিবন্ধিত এবং সক্রিয়ভাবে পেশায় যুক্ত।
আয়করদাতা: যাঁরা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
পেনশনভোগী: নির্দেশিকা অনুযায়ী, পেনশনভোগীরাও রাজ্যের নিজস্ব প্রকল্পের সুবিধা থেকে বাদ থাকবেন।
সরকারি কর্মচারী ও সাংবিধানিক পদাধিকারী: সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এবং গ্রুপ D, MTS বা চতুর্থ শ্রেণির কর্মী ছাড়া অন্যান্য সরকারি কর্মচারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
অনাবাসী ভারতীয়: NRI বা অনাবাসী ভারতীয়রা প্রকল্পের আওতায় আসবেন না।
আধার সংক্রান্ত তথ্য দিতে অক্ষম ব্যক্তি: যাঁরা বৈধ আধার সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন না, তাঁরাও সুবিধা পাবেন না।