Govt SIM Free Card:অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার সিম কার্ডের টাকাও দেবে রাজ্য সরকার। কত টাকা পর্যন্ত মিলবে, কী শর্তে ব্যবহার করা যাবে এই নম্বর, জেনে নিন বিস্তারিত।
অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার সিম কার্ডের টাকাও দেবে রাজ্য
আগে সরকারি টাকায় ফোন কিনেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এবার সিম কার্ড কেনার খরচও বহন করবে রাজ্য সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।
27
ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না এই নম্বর
দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সিম কার্ডের নম্বর দিয়ে কোনও ব্যক্তিগত কাজ করা যাবে না। নম্বর কর্মীর নামে থাকলেও সেটি হবে সংশ্লিষ্ট আইসিডিএসের যোগাযোগের মাধ্যম, আর সেন্টারের গায়ে বড় করে সেই নম্বর লিখে রাখতে বলা হয়েছে।
37
১ লক্ষ ৪ হাজারের বেশি কর্মী ইতিমধ্যে মোবাইল কিনেছেন
জেলাগুলিকে পাঠানো চিঠি অনুযায়ী, ১ লক্ষ ৪ হাজার ৭৭ জন অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি টাকায় মোবাইল কিনেছেন। এতদিন তাঁরা নিজেদের ব্যক্তিগত সিম কার্ড দিয়েই কাজ চালাচ্ছিলেন।
কর্মীদের কাজের উপর নজর রাখতে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনস্টল করা হয়েছিল। কিন্তু তাতেও কাজ ঠিকমতো না হওয়ায় কর্মীরা পৃথক সরকারি সিম কার্ডের দাবি জানিয়েছিলেন, আর সেই দাবি মেনে নেয় দপ্তর।
57
সিমের দাম বেঁধে দিল দপ্তর, বিল জমা দিলেই টাকা
কর্মীরা নিজেরা সিম কার্ড কিনে তার বিল অফিসে জমা দেবেন, তারপর সেই টাকা তাঁদের ফেরত দেওয়া হবে। তবে একটি সিমের দাম ৩১৯ টাকার বেশি হতে পারবে না বলে বেঁধে দিয়েছে দপ্তর।
67
শুধু সরকারি কাজেই ব্যবহার, ব্যাংক-সোশ্যাল মিডিয়ায় নিষেধ
এই নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়া বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না। সরকারি কাজ ছাড়া অন্য কোনও কাজের ওটিপির জন্যও এই নম্বর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন এক আধিকারিক।
77
বদলি বা অবসরে হাতবদল হবে সিম কার্ড
কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বদলি, অবসর গ্রহণ করলে বা মৃত্যু হলে তাঁর জায়গায় যিনি আসবেন, তাঁকেই সেই সরকারি সিম কার্ড হস্তান্তর করতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.