MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Yojana: অপেক্ষার অবসান! আজ থেকেই অন্নপূর্ণার ৩০০০ টাকা, শুরু তৃতীয় কিস্তির পেমেন্ট

Annapurna Yojana: অপেক্ষার অবসান! আজ থেকেই অন্নপূর্ণার ৩০০০ টাকা, শুরু তৃতীয় কিস্তির পেমেন্ট

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা বিলি আজ শুরু। কড়াভাবে যাচাই বাছাইয়ের পরেই টাকা দেওয়ার কাজ শুরু করতে চলছে রাজ্য সরকার। তাই সকাল সকাল দেখুন তালিকায় আপনার নাম আছে তো?

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 17 2026, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সোমবার থেকে শুরু তৃতীয় কিস্তির টাকা পাঠানো
Image Credit : gemini

সোমবার থেকে শুরু তৃতীয় কিস্তির টাকা পাঠানো

আন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা বরাদ্দের তৃতীয় কিস্তির টাকা আজ থেকে বিলি করা শুরু করবে রাজ্য সরকার। দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন বহু মহিলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
জেলাভিত্তিক বণ্টন, চলবে পাঁচ দিন
Image Credit : gemini

জেলাভিত্তিক বণ্টন, চলবে পাঁচ দিন

রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, টাকা দেওয়া হবে "জেলাভিত্তিক" ভাবে, আর এই প্রক্রিয়া চলবে শুক্রবার পর্যন্ত। এবার আর টাকা বিলিতে তাড়াহুড়ো করবে না রাজ্য সরকার। রীতিমতে কড়া পর্যবেক্ষণের পরেই টাকা বিলির কাজ শুরু করতে চলছে নবান্ন।

Related Articles

Related image1
Annapurna Yojana: মহিলাদের জন্য শর্ত শিথিল, অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর পদক্ষেপ সরকারের
Related image2
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩,০০০ টাকা! সঙ্গে মহিলাদের ব্যাঙ্কে ঢুকবে এই ২ প্রকল্পের টাকাও
310
একদিনেই সবাই টাকা পাবেন না, স্পষ্ট বার্তা মন্ত্রীর
Image Credit : Asianet News

একদিনেই সবাই টাকা পাবেন না, স্পষ্ট বার্তা মন্ত্রীর

রোলআউটের আগের দিন মন্ত্রী স্পষ্ট করে দেন যে সোমবারই সকলে ভাতা পাবেন না, বরং ১৭ থেকে ২১ অগস্ট— চার দিন ধরে ধাপে ধাপে বণ্টন প্রক্রিয়া চলবে।

410
কী বললেন মন্ত্রী মালতী রাভা রায়
Image Credit : ai photo

কী বললেন মন্ত্রী মালতী রাভা রায়

মালতি রাভা জানান, তালিকা পর্যালোচনা চলছে এবং সোমবারই বোঝা যাবে ঠিক কত জন উপভোক্তা এবারের কিস্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। ১৭ থেকে ২১ অগস্টের মধ্যে সবার কাছে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

510
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা
Image Credit : chatgpt

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা

রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়ে দেন, যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে প্রকল্পে আবেদন করেছিলেন, তাঁরা ১৭ অগস্ট থেকে ভাতা পেতে শুরু করবেন।

610
১.২ কোটি মহিলা আগের কিস্তিতে সুবিধা পেয়েছেন
Image Credit : AI PHOTO

১.২ কোটি মহিলা আগের কিস্তিতে সুবিধা পেয়েছেন

গত মাসে রাজ্যজুড়ে প্রায় ১.২ কোটি মহিলা এই মাসিক ভাতার সুবিধা নিয়েছিলেন বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, সরকার ধীরে ধীরে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যা বাড়বে। তবে যোগ্য মহিলারাই যাতে টাকা পান সেই দিকেই নজর দেবে নবান্ন।

710
১০ জুলাইয়ের পরের আবেদন এখনও যাচাই চলছে
Image Credit : Asianet News

১০ জুলাইয়ের পরের আবেদন এখনও যাচাই চলছে

মুখ্যমন্ত্রী জানান, ১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ত্রুটিমুক্ত প্রমাণিত হলে তাঁরাও পরে টাকা পাবেন। আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না থাকার কারণেই অনেকে আগে বাদ পড়েছিলেন বলে জানান তিনি।

810
এ পর্যন্ত জমা পড়েছে ১.৮ কোটি আবেদন
Image Credit : AI PHOTE

এ পর্যন্ত জমা পড়েছে ১.৮ কোটি আবেদন

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১.৮ কোটি আবেদন জমা পড়েছে এবং যাচাইয়ের পর অধিকাংশই সুবিধা পাবেন বলে আশাবাদী প্রশাসন।

910
তিন কামরার বাড়ি ও জমির শর্তে শিথিলতা
Image Credit : AI PHOTO

তিন কামরার বাড়ি ও জমির শর্তে শিথিলতা

আগে তিন কামরার বাড়িতে বসবাসকারী মহিলারা বাদ পড়তেন। মুখ্যমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে এই শর্ত তুলে নেওয়া হয়েছে। পুরসভা এলাকাতেও ছাড় মিলবে, তবে সাত পুরনিগম এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমির মালিকরা সুবিধা পাবেন না।

1010
উপভোক্তাদের মুখে আশার কথা
Image Credit : freepik

উপভোক্তাদের মুখে আশার কথা

চারু মার্কেট এলাকার অর্পিতা বাগ জানান, লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা পেলেও নতুন প্রকল্পে দ্বিগুণ সুবিধা পাননি তিনি। আধারের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত করে নতুন করে আবেদন করেছেন তিনি। নিউ আলিপুরের সোনি দাসও এই মাস থেকে টাকা পাওয়ার আশা করছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja 2026 | CPIM Book Stall : বাদুড়িয়ায় বুক স্টলে হামলা নিয়ে বড় পদক্ষেপ সিপিএমের, শ্লীলতাহানির অভিযোগ
Recommended image2
Now Playing
Chorebagan Stampede : চাকদায় আরতি সরকারের পরিবারে পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা CM শুভেন্দুর
Recommended image3
Now Playing
Chorbagan Stampede: মৃত শ্রীপর্ণার বৈদ্যবাটির বাড়িতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী! বাবা-মাকে দিলেন বড় ভরসা, কী কথা হল?
Recommended image4
Now Playing
Chorbagan Stampede: 'আমাদের মুখ্যমন্ত্রী ভগবান', প্রিয়জন হারানোর শোক, তারই মাঝে শুভেন্দুকে কাছে পেয়ে আপ্লুত পরিবার
Recommended image5
Yusuf Pathan: মমতার সঙ্গ ছাড়ার 'পুরস্কার?' ভদোদরায় বিতর্কিত জমি পাচ্ছেন ইউসুফ পাঠান
Related Stories
Recommended image1
Annapurna Yojana: মহিলাদের জন্য শর্ত শিথিল, অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর পদক্ষেপ সরকারের
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩,০০০ টাকা! সঙ্গে মহিলাদের ব্যাঙ্কে ঢুকবে এই ২ প্রকল্পের টাকাও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved