Annapurna Bhandar: এখনও পাননি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? টাকা আটকে যাওয়ার৮টি কারণ ও সমাধান রইল

Published : Jul 11, 2026, 11:39 AM IST

Annapurna Bhandar Rs 3000 payment stopped reasons: এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাননি? এই ৮টি কারণেই আটকে যেতে পারে টাকা। রইল তার চটজলদি সমাধান। 

PREV
110
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পাননি?

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্য সরকার মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে দিচ্ছে। কিন্তু এই প্রকল্পের টাকরা এখনও অনেক মহিলাই পাননি। টাকা আটকে যাওয়ার মূলে রয়েছে আটটি কারণঃ

এক নজরে দেখুন সেগুলি।

210
আধার লিঙ্কের সমস্যা

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত বা DBT (Direct Benefit Transfer) অ্যাক্টিভ না থাকা। তাই এই তথ্য যাচাই করে দ্রুত ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে দিন।

310
ফর্মে তথ্যের অমিল

আবেদনপত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাঙ্ক পাসবুকের নামের অমিল। যদি তেমন হয় তাহলে দ্রুত ভুল সংশোধন করুন

410
মোবাইল নম্বর শেয়ারিং

একই মোবাইল নম্বর পরিবারের একাধিক আবেদনকারীর ফর্মে ব্যবহার করা। প্রত্যেক আবেদনকারীর আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে ফর্মে।

510
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট

একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকা এবং কোনটিতে DBT সচল তা স্পষ্ট না হওয়া। যে অ্যাকউন্টের উল্লেখ ফর্মে রয়েছে সেই অ্যাকাউন্ট সচল রাখতে হবে।

610
চাকরি ও পেনশন

আবেদনকারী বা পরিবারের সদস্য স্থায়ী সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী হওয়া চলবে না। সরকারি চাকরিজীবীর স্বামীর স্ত্রী কখনই এই প্রকল্পের জন্য যোগ্য নন।

710
আয়কর দাতা

আবেদনকারী নিজে অথবা পরিবারে কেউ ইনকাম ট্যাক্স পেয়ার বা আয়কর দাতা হলে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে থেকে বঞ্চিত হবে। সেক্ষেত্রে বাকি সব যোগ্যতা মিললেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন না।

810
নথি জালিয়াতি

ভুয়ো কাস্ট সার্টিফিকেট (SC/ST) বা ভুয়ো শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট জমা দেওয়া। এটি যদি ধরা পড়ে তাহলে আপনার বিপদ হতে পারে।

910
চলতি ভেরিফিকেশন

প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কড়া স্ক্রুটিনি ও নথিপত্র যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা আপনি পাবেন না।

1010
করণীয়

আপনার যদি ফর্মের সমস্যা থাকে তাহলে অনলাইনে আপনি তা ঠিক করতে পারেন। প্রয়োজনে বিডিও-কাছে যেতে পারে। তারাই আপনাকে সমস্যা সমাধানের পথ দেখাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories