Annapurna Bhandar: এক ভুলেই বন্ধ হবে টাকা! দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের Page 5, 6 & 7 ফিলাপের সঠিক নিয়ম

Published : Jun 06, 2026, 09:07 AM IST

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণের সময় ৫, ৬ ও ৭ নম্বর পৃষ্ঠায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে। 

PREV
110
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় আসার পরই লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করেছে। বর্তমানে চলছে ফর্ম ফিলআপ। কিন্তু ফর্মে যদি আপনি ভুল তথ্য দেন তাহলে বাতিল হতে পারে আপনার আবেদন।

210
আবেদনের ঠিকানা

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা যদি মাসে মাসে তিন হাজার টাকা করে পেতে চান তাহলে তাদের সরকারি ওয়েবসাইট www.socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে গিয়েও আবেদন করতে হবে। সঠিক তথ্য দিয়ে ফর্ম পুরণ করতে হবে। যদি ভুল তথ্য দেন তাহলেই বাতিল হবে আপনার আবেদন।

310
ভুল থেকে সাবধান

অফলাইন বা অনলাইন, যেভাবেই আপনি ফর্ম ফিলআপ করুন না কেন, কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। ফর্মে পেশা আয় সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। আর সেগুলি যদি ভুল দেন তাহলেই বাতিল হয়ে যাবে আবেদন। বিশেষ করে ৫,৬, আর ৭ নম্বর পৃষ্ঠা পুরণ করার সময় সাবধানে করতে হবে।

410
৩ পৃষ্ঠা গুরুত্বপূর্ণ

৫,৬ আর ৭ নম্বর পৃষ্ঠা আয় আর পেশ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ফর্মে আয় সংক্রান্ত তথ্যে ভুল থাকলে সরাসরি বাতিল করা হবে আবেদন। আবেদনকারীরে ব্ল্যাক লিস্টেটও করে দেওয়া হতে পারে।

510
ব্ল্যাক লিস্টেট আবেদনকারী

ব্ল্যাক লিস্টেড আবেদনকারীর তকমা যদি একবার আপনার আবেদনপত্রে পড়ে যায় তাহলে আর কোনও সরকারি প্রকল্পের সুবিধে পাবেন না। তাই ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

610
সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক

আবেদনকারীরে আয়ের ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূল। আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঠিক ঝাড়াই বাছাইয়ের পর থেকেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে মাসে মাসে ৩০০০ টাকা।

710
লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য

লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদেরও ফর্ম পুরণ করতে হবে। বিশেষ করে আয় আর পেশা সংক্রান্ত তথ্য়ের জন্য। অন্নপূর্ণা যোজনার ফর্ম পুরণের পরই তার ভেরিফিকেশন হবে। তারপরে তালিকায় নাম উঠবে। পাওয়া যাবে টাকা। ফর্ম বাতিল হলে টাকা পাওয়া যাবে না।

810
ডিক্লারেশন

ফর্মে ডিক্লারেশন দিতে হবে। সেখানে লেখা রয়েছে, 'আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে, আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে'।

910
বিজেপির বার্তা

লক্ষ্মীর ভাণ্ডার ১৫০০ আর ১৭০০ টাকা করে দেওয়া হত সাধারণ ও পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের। বিজেপি জানিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকল মহিলাকেই ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা বৈধ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। আর সেই কারণেই ঝাড়াইবাছাই জোরদার করা হয়েছে।

1010
সতর্ক প্রশাসন

আমজনতার জন্য এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঝামেলামুক্ত করা হলেও, পর্দার আড়ালে রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্কতার সাথে তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছে। ভুয়ো অ্যাকাউন্ট, একই ব্যক্তির একাধিক নামে জালিয়াতি কিংবা ব্যাঙ্কের কেওয়াইসি (KYC) তথ্যে গরমিল থাকলে তা চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories