অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা এখনও মেলেনি, ডিসেম্বর পর্যন্ত ৫ মাস টাকা বন্ধ? জানুন সত্যিটা

Published : Aug 06, 2026, 03:45 PM IST

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবর কি সত্যি? রইল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্তারিত তথ্য। পাশাপাশি অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে পাবেন তাও জানুন।

PREV
110
অন্নপূর্ণা ভাণ্ডার

রাজ্যের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আর জনপ্রিয় প্রকল্প হল অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যেমে বিজেপি সরকার প্রত্যেক মাসে যোগ্য মহিলাদের হাতে ৩০০০ টাকা করে দিয়ে থাকে। মে মাসে রাজ্যে পালা বদলের পরে জুন আর জুলাই মাসে শুভেন্দু অধিকারীর সরকার এই টাকা দিয়েছিল। কিন্তু অগস্ট মাসের টাকা এখনও পাননি রাজ্যের মহিারা।

210
অগস্ট মাসে টাকা বন্ধ!

অগস্ট মাসের ৬ দিন আজ। কিন্তু এখনও রাজ্যের কোনও মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাননি। আর সেই কারণে মহিলাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেন টাকা পাচ্ছেন না মহিলারা, কেন টাকা দিচ্ছে না সরকার- ইতিমধ্যেই সেই সব প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেরকে আবার এক ধাপ এগিয়ে জানতে চান অগস্টমাসে সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেব কি দেবে না?

310
ডিসেম্বর পর্যন্ত বন্ধ অন্নপূর্ণা ভাণ্ডার!

এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডিসেম্বর মাস পর্যন্ত আপাতত বন্ধ রাখা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিলির কাজ। অনেক কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে আবার বলা হয়েছে, রাজ্য সরকারের আর্থিক সংকটের কারণেই অন্নপূর্ণা ভাণ্ডারে কোপ পড়েছে। যা নিয়ে রীতিমত হতাশ রাজ্যের কয়েক লক্ষ মহিলা।

410
মহিলাদের আশঙ্কা

অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। তবে বিজেপি সরকারের আগে পূর্বতন তৃণমূল সরকার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যমে ভাতা দিত। বিজেপি সরকার টাকার অঙ্ক বাড়িয়েছে। কিন্তু তারপরেও টাকা পাওয়া নিয়ে গত দুই মাস ধরে কিছু জটিলতা রয়েছে। অনেক মহিলার দাবি তারা যোগ্য হওয়া সত্ত্বেও ভাতার টাকা পাননি। আর সেই কারণে অগস্টের টাকা প্রথম সপ্তাহে না ঢোকায় আশঙ্কা বাড়ছে।

510
সত্যি কি বন্ধ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা!

ডিসেম্বর পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বিলি বন্ধ থাকবে- এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এখনও পর্যন্ত রাজ্য সরকার এজাতীয় কোনও ঘোষণা করেনি। প্রথম থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বারবার নিশ্চিত করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ বন্ধ করবে না তার সরকার। পাশাপাশি তিনি আরও বলেছেন, যোগ্য মহিলারাই টাকা পাবেন। অযোগ্যদের তালিকা থেকে নাম বাদ দেবে তার সরকার।

610
অগস্টের টাকা দিতে দেরি কেন?

রাজ্য সরকার সূত্রের খবর, এবার ভালো করে ভেরিফিকেশন চলছে। আর সেই কারণে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য বাড়ি বাড়়ি গিয়ে যাচাই করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাজ শেষ হয়নি। এই যাচাইয়ের জন্যই অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও দিয়ে পারেনি সরকার।

710
কবে ঢুকবে টাকা?

অগস্টের টাকা কবে ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? তাই নিয়েও উঠেছে প্রশ্ন। সরকার সূত্রের খবর, ১৫ অগস্টের পরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শুরু হবে। যোগ্য মহিলাদের ৩০০০ টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

810
আধার-ব্যাঙ্ক লিঙ্ক না থাকলেই সমস্যা

অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সঠিকভাবে যুক্ত না থাকা বা তথ্যে ভুল থাকার কারণেও টাকা ঢুকতে দেরি হচ্ছে। NPCI-র নিয়ম মেনে অ্যাকাউন্ট আপডেট রাখা জরুরি।

910
উপভোক্তাদের জন্য জরুরি সতর্কতা

হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসা যেকোনও গুজবে কান দেবেন না। যাচাই না করে কোনও মেসেজ অন্য কাউকে ফরোয়ার্ডও করবেন না। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক স্ট্যাটাস আগে থেকে যাচাই করে রাখুন।

1010
সমস্যা হলে কী করবেন

টাকা পেতে কোনও প্রযুক্তিগত সমস্যা হলে হেল্পলাইনে ফোন করে সঠিক তথ্য জেনে নিন। সোশ্যাল মিডিয়ার গুজবে ভরসা না করে সবসময় প্রকল্পের অফিশিয়াল আপডেট বা সরকারি বিজ্ঞপ্তির ওপরই ভরসা রাখুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories