Kolkata School Holiday: টানা ছুটি স্কুল-কলেজ! অগাষ্ট মাসের শেষ সপ্তাহে মজাই মজা পড়ুয়াদের

Published : Aug 06, 2026, 09:10 AM IST

বৃষ্টির মধ্যে টানা স্কুল যেতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়াদের। আপাতত স্বাধীনতা দিবসের আগে ছুটির দেখা নেই। তবে মজার কথা হলো এই মাসের শেষ সপ্তাহেই টানা ৫দিনের ছুটি পেতে পারে বাংলার স্কুল কলেজ পড়ুয়ারা। দেখে নিন ক্যালেন্ডার। রইল হলিডে লিস্ট।

PREV
18

পড়ুয়াদের পোয়াবারো। মাথায় ছাতা, রেনকোট পরে একেই বৃষ্টির মধ্যে টানা স্কুল কলেজ গিয়ে নাজেহাল তারা। তার মধ্যে স্বাধীনতা দিবসের আগে কোনও ছুটিও সেভাবে নেই।

28

মাঝখানে কিছু শনি আর রবিবার থাকলেও, পড়ে পাওয়া চোদ্দআনার মতো ক্যালেন্ডারের অতিরিক্ত ছুটিগুলো বেশ আরাম দেয়। তবে আপাতত সে গুড়ে বালি।

38

স্বাধীনতা দিবস পড়েছে শনিবার। ফলে অনেক স্কুল কলেজেই সেই ছুটি মার গিয়েছে। কারণ এমনিতেই শনিবার বন্ধ থাকে সেগুলো। তবে মনখারাপের কারণ নেই।

48

ক্যালেন্ডার বলছে অগাষ্ট মাস অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহ টানা ৫ দিন ছুটি পেতে পারে স্কুল কলেজ পডু়য়ারা। এই প্রতিবেদনে দেওয়া হল সেই হলিডে লিস্টের সুখবর।

58

অগাষ্ট মাসের শেষ সপ্তাহ শুরু হচ্ছে ২৪শে অগাষ্ট থেকে। সেদিন সোমবার। ২৫শে অগাষ্ট মঙ্গলবার। এই দুই দিনই খোলা রাজ্যের স্কুল কলেজগুলি। তবে মজা শুরু এরপর থেকে।

68

২৬ শে অগাষ্ট অর্থাৎ বুধবার রয়েছে মিলাদ উন নবি অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিশেষ পরব। সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি হলিডে লিস্টেও রয়েছে তার উল্লেখ।

78

এরপরে ২৮ শে অগাষ্ট শুক্রবার রাখী বন্ধন উৎসব। প্রতিটি স্কুল কলেজ ছুটি দেওয়া হয় এই উপলক্ষ্যে।

88

মাঝে ২৭শে অগাষ্ট সেই ভাবে কোনও ছুটি নেই। তবে এই একদিন যদি পড়ুয়ারা স্কুল বা কলেজ না যায় তাহলে মিলতে পারে টানা ছুটি। এর পরেই চলে আসছে শনি ও রবিবার। সপ্তাহান্তে এই দুদিন ছুটি কাটিয়ে সোমবার থেকে ফের চালু দৈনন্দিন রুটিন।

Read more Photos on
click me!

Recommended Stories