মাসে ৩০০০ টাকা! জুনেই চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, অনলাইনে ফর্ম ফিলআপের পদ্ধতি রইল

Published : May 16, 2026, 11:10 AM IST

Annapurna Bhandar: ২০২৬ সালের ১লা জুন থেকে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে। ফর্ম ফিল-আপ করার সম্ভাব্য প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্যের একটি সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া হলো: 

PREV
110
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। এবার মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে পেতে অনলাইনেই ফর্ম পুরণ করতে হবে। কিন্তু কী করে রইল ধাপে ধাপে

210
অনলাইনে ফর্ম ফিলআপ

অন্নপূর্ণা ভাণ্ডার লিখে ওয়েবসাইটে সার্চ করতেই অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল আসবে। পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজিক উন্নয়ন দফতরের অধীনেই এই প্রকল্প চালু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তবে দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়ে দিয়েছে এই প্রকল্পের জন্য অনলাইনেই আবেদন করতে হবে। জুন মাস থেকেই চালু হবে প্রকল্পের টাকা দেওয়া। রইল আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া আর বিবরণ।

310
প্রথম ধাপ

প্রথমেই অন্নপূর্ণা ভাণ্ডার লিখে নির্দিষ্ট সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পোর্টালে আপনার সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে হবে।

410
দ্বিতীয় ধাপ
  • ব্যক্তিগত তথ্য পুরণ- আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবা বা স্বামীর নাম ও স্থায়ী ঠিকানা নির্ভুলভাবে লিখতে হবে।
  • ডকুমেন্টস আপলোড- আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ছবি আপলোড - আবেদনকারীর সাম্প্রতিক রঙিন একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ডিজিটাল ফর্মে ছবি আপলোড করার জায়গায়।
510
তৃতীয় ধাপ
  • ব্যাঙ্কের তথ্য- যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং আইএফএসসি (IFSC) কোড সতর্কতার সাথে বসাতে হবে।
  • ফর্ম জমা ও রসিদ সংগ্রহ - সব তথ্য যাচাই করে ফর্মটি সাবমিট করতে হবে এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের রসিদ (Acknowledgement Receipt) ডাউনলোড করে রাখতে হবে।
610
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমার জন্য প্রয়োজনীয় তথ্য
  • আধার কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাঙ্কের পাসবুক
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • সচল মোবাইল নম্বর
710
অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পের যোগ্য আবেদনকারী
  • অবশ্যই পশ্চিমবঙ্গের মহিলা হতে হবে
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির পরিবারের সদস্য হতে হবে
  • নির্ধারিত বার্ষিক আয়ের সীমা বেধে দেবে সরকার
  • ২৫ বছরের বেশি বয়সী হতে হবে
  • রেশন কার্ডধারী (বিপিএল/এএওয়াই/পিএইচএইচ)।
810
কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
  • স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
  • নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার মধ্যে পড়েন না এমন মহিলা
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, কিন্তু এখানে থাকবেও পাবেন না এই প্রকল্পের সুবিধে
910
অফলাইনে আবেদন!

অনলাইন ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ এলাকার জন্য লোকাল ব্লক অফিস (BDO) বা পুরসভা (Municipality) অফিসের মাধ্যমেও ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে সরকার কিছু বলেনি।

1010
শুভেন্দু অধিকারীর ঘোষণা

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পূর্বতন সরকারের সমস্ত জনমুখী প্রকল্পই চালু থাকবে। তবে কিছুটা সময় লাগবে প্রকল্পগুলি সচল করার জন্য। তিনি আরও বলেছেন, বর্তমান সরকার এই প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে চালাবে। অযোগ্য কেউ যাতে প্রকল্পের টাকা না পায় তার দিকে বিশেষ লক্ষ্য রাখা হবে

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories