DBT Link: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক জরুরি! কীভাবে করবেন?

Published : May 16, 2026, 10:51 AM IST

Annapurna Bhandar DBT Link Update: জুনের প্রথম সপ্তাহেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকা। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক (Direct Beneficiary Account) না থাকলে কী মিলবে না টাকা? কীভাবে করবেন লিঙ্ক? জানুন বিশদে…

PREV
15
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে কী করতে হবে?

বঙ্গে পালাবদল হতেই পূর্বতন সরকারের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে রাজ্যের সমস্ত মহিলাদের তিনহাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে বিজেপি সরকার। বাংলার বারে বারে ভোটের প্রচারে এসে সে কথায় শুনিয়ে ছিলেন মোদী-শাহ। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে বাংলার ডাবল ইঞ্জিন সরকার। সূত্রের খবর ১ জুন থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তবে তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে ফোন নম্বর ও আধার নম্বর লিঙ্ক। কীভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক (Direct Beneficiary Account) করা আছে কীনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

25
কীভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা কী না?

এই ডিবিটি লিঙ্ক হল আসলে Direct Beneficiary Account। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে সরকারি প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাঙ্কেই চলে আসবে। আর আধার লিঙ্ক যদি করা না থাকে তাহলে টাকা পেতে সমস্যা হবে। এরজন্য এনপিসিআই-এর পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করতে পারেন আপনিয অথবা সরাসরি ব্যাঙ্কে গিয়ে বা যেকোনও সাইবার ক্যাফে গিয়ে অনলাইন-অফলাইনেও ফর্ম জমা দিয়ে এই 'DBT' করাতে পারেন। 

35
কীভাবে চেক করবেন আপনার DBT লিঙ্ক হয়েছে কি না?

UIDAI-এর মাধ্যমে: আধারের অফিশিয়াল ওয়েবসাইট (myaadhaar.uidai.gov.in)-এ যান। আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ-ইন করুন। সেখানে 'Bank Seeding Status' নামে একটি অপশন পাবেন। ওটাতে ক্লিক করলেই দেখিয়ে দেবে আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টটি NPCI-এর সাথে লিঙ্ক হয়ে আছে। এবং লাস্ট আপডেট কবে হয়েছে সেই তারিখও দেখা যাবে। 

45
NPCI পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক

এছাড়াও সরাসরি base.npci.org.in/catalog/seeding Request Details লিঙ্কে গিয়েও আধার নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার ব্যাঙ্কের অফিশিয়াল নেট ব্যাঙ্কিং পোর্টাল অথবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে লগ-ইন করুন। এরপর মেনু থেকে 'Services', 'Aadhaar Services' অথবা 'Aadhaar Seeding/Link' অপশনটি খুঁজুন।

55
কীভাবে করবেন জানুন

এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি সেখানে টাইপ করুন।

 DBT-র সুবিধা পাওয়ার জন্য যে Consent (সম্মতি) বক্স বা শর্তাবলী থাকে, সেটিতে টিক দিন।

আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP (One Time Password) আসবে। সেটি বসিয়ে সাবমিট করুন। এরপরই মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে ভেসে উঠবে আপনার ডিবিটি লিঙ্কের সর্বশেষ আপডেট। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories