Annapurna Bhandar: বাংলায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩০০০ টাকার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফর্ম ৬ পাতায় সহজ করা হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তালিকা সংশোধন করে আগামী ৩ মাস ধরে মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।
Annapurna Bhandar: বাংলায় এখন একটাই রব, শহর থেকে গ্রাম বাংলায় একটাই রব, আর তার নাম হল অন্নপূর্ণা যোজনার ( Annapurna Yojna )। এই যোজনার ৩০০০ টাকার জন্য চলছে আবেদন পক্রিয়া। এর আগে ১২ পাতার ফর্ম ফিলাপ করতে গিয়ে নাকানি চোবানি খেতে দেখা গিয়েছিল মহিলাদের।
29
অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা
এর পর রাজ্য সরকারের তরফ থেকে ফর্ম আরও সহজ করে ৬ পাতার করা হয়। তবে এখন একটাই প্রশ্ন যারা আজ ফর্ম ফিলাপ করবেন তারা কতদিন বাদে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন। অর্থাৎ যেদিন ফর্ম ফিলাপ করবেন তার কতদিন পর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।চলুন জেনে নেওয়া যাক।
39
ফর্ম ফিলআপের অনুরোধ
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, যাঁরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা গত ১৫ বছরে পাননি, তাঁরাও এই সুবিধা পান। তাই রাজ্যের যোগ্য প্রতিটি মহিলাকেই এই ফর্ম ফিলআপের অনুরোধ করতে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) ।
এমনকি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান, নতুন করে ফর্ম দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শুরু করতে হয়েছ। এমনিতেই ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার যোজনা থেকেও বহু নাম বাতিল হয়ে পড়েছে।
59
লক্ষ্মী ভাণ্ডারের টাকা
এমনকি বাংলাদেশের নাগরিকরাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেত। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি এদিন জানান, ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্য়াকাউন্টে এই ৩০০০ টাকা ঢুকবে। প্রতি ৭ দিন অন্তর অন্তর অর্থাৎ এক সপ্তাহ পর পর তালিকা সংশোধন করা হবে। এই পদ্ধতিতেই চলবে আগামী ৩ মাস।
69
ফর্ম পুরণের আবেদন
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘যত দ্রুত ফর্ম ফিলআপ হবে, তত দ্রুতই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। আর যাঁরা অন্নপূর্ণার ফর্ম এখনও পূরণ করেননি, তাঁরাও বঞ্চিত হবেন না। তাঁদের অ্যাকাউন্টেও আগের মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে।’
79
উপভোক্তার তথ্য
ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর ভুয়ো উপভোক্তার তথ্য সামনে আসছে। যাদের অধিকাংশই পুরুষ। মুখ্য়মন্ত্রীর দাবি, 'এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে।
89
জনগণের কত হাজার কোটি টাকা
৩০ লক্ষ গুণিতক ১ হাজার টাকা করে যদি হিসাব করেন, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুঠ করেছে এই লুঠেরাদের পার্ট, এটা তার প্রমাণ। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে।'
99
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প
অফলাইনের সঙ্গে এদিন থেকেই অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। তারপরই পুরোদমে চালু হবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.