নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে'।
নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে'। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত একটা নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানানো হবে। সোমবার থেকে শনিবার এই পরিষেবা চালু থাকবে।
26
প্রতিশ্রুতি মতোই নতুন সরকার এক এক করে নানা নতুন প্রকল্প ও পরিষেবা চালু করছে। বুধবারই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও, রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়েছে ১ জুন থেকে। আগামীদিনে আরও অনেক প্রকল্প চালু হবে। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণেই এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
36
রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর হল-8282082820। এছাডা়ও ইমেল করেও নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। সেই ইমেল অ্যাড্রেস হল-asap@wb.gov.in। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চালু থাকবে হেল্পলাইন। ওই সময়ের মধ্যে ফোন করে অভিযোগ জানানো যাবে।
46
এর আগে রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে নতুন রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। কোনও সমস্যায় পড়লে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাহায্য পান, তার জন্য এবার বিশেষ হেল্প লাইন নম্বর চালু করা হবে।
56
অগ্নিমিত্রা বলেছেন, 'আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা, তাঁরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কী খাবেন, কী পরবেন, আপনাদের কখন বেরনো উচিত, আর কখন বেরনো উচিত নয়। আমরা বলব না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস।"
66
তিনি আরও বলেন, "আরেকটি সুখবর। এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার বলেছিলাম। খুব তাড়াতাড়ি ১৮১ মহিলাদের হেল্পলাইন নম্বর আমরা চালু করতে চলেছি। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন, তা জানা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংকল্প পত্রে বলেছেন প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক থাকবে। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনার লোকেশন অনুসারে আপনার কাছাকাছি থানার মহিলা ডেস্কে খবর চলে যাবে, যাতে আপনারা দ্রুত সাহায্য পান। আপনাদের আর নীতিপুলিশির শিকার হতে হবে না।'
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.