Published : May 19, 2026, 08:36 AM ISTUpdated : May 19, 2026, 08:54 AM IST
Annapurna Bhandar: রাজ্য মন্ত্রিসভা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে, যার টাকা ১ জুন থেকে মিলবে। লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা সরাসরি এই সুবিধা পাবেন এবং নতুন আবেদনকারীদের জন্য একটি বিশেষ অ্যাপ বা পোর্টাল তৈরি করা হবে।
Annapurna Bhandar: সপ্তাহের শুরুতেই সোমবার নব্বান্নে ছিল রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। এই বৈঠক শেষে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নীতিগত অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা।
29
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা
তিনি জনান, ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন।
39
লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন না তারা কি করে আবেদন করবেন?
কিন্তু প্রশ্ন উঠছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তারা যদি এবার অন্নপূর্ণার ভান্ডারের জন্য নাম লেখাতে চান তবে তারা কী করবেন?
এই সমস্যার সমাধানও হবে। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যাঁরা নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চান, তাঁদের জন্য ব্যবস্থা করা হবে।
59
নয়া অ্যাপ বা পোর্টাল তৈরি হবে
রাজ্য সরকারের তরফ থেকে একটি নয়া অ্যাপ তৈরি করা হবে যাতে খুব সহজেই সকলে ব্যবহার করতে পারেন, এবং সরাসরি অনলাইনে বা ফোন থেকেই আবেদন করতে পারেন।
69
অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন
এই অ্যাপ বা পোর্টাল থেকেই তারা সহজেই আবেদন করতে পারবেন। ১ জুন থেকেই মিলবে ৩০০০ টাকা। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
79
সিএএ-এর জন্য আবেদন করেছেন
রাজ্যের মন্ত্রী মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, যারা সিএএ-এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এই অন্নপূর্ণার ভান্ডারের ৩০০০ টাকা তারাও পাবেন।
89
১ জুন থেকেই ঢুকবে টাকা
একথা তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে, লক্ষ্মীভাণ্ডারের সুবিধা যারা পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি ১ জুন থেকেই ঢুকবে এই ৩০০০ টাকা।
99
ভোটের আগে দেওয়া কথা রাখল সরকার
সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, নির্বাচনের ইশতেহারে তারা যা প্রচার করেছিলেন, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই নারী কল্যান ও আর্থিক নিরাপত্তার জন্য বিজেপি সরকার রাজ্যের মহিলাদের ৩০০০ টাকা করে অন্নপূর্ণার ভান্ডারের সুবিধা দেবেন, ক্ষমতায় আসার পরেই সে কথা রাখল রাজ্য সরকার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.