রাজ্যে সরকার পরিবর্তনের পর ঐক্যশ্রী, ওয়েসিস স্কলারশিপ, পুরোহিত ভাতা, এবং ইমাম-মোয়াজ্জেম ভাতার মতো একাধিক প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্ম ও জাতিভিত্তিক অনুদান প্রকল্পগুলির অধীনে পড়ুয়া, পুরোহিত এবং ইমামরা যে আর্থিক সুবিধা পেতেন, তা আর দেওয়া হবে না।

এতদিন মমতা সরকারের আমলে রাজ্য়ে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প। তালিকায় ছিল ঐক্যশ্রী, ওয়েসিস স্কলারশিপ-সহ আরও অনেক ভাতা বা প্রকল্প। এবার সরকার বদল হতেই বদলে গেল সরকারের নিয়ম। ধর্মের ভিত্তিতে দেওয়া অনুদান আর দেবে না সরকার। দেখে নিন তালিতায় কোন কোন প্রকল্প

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১. ঐক্যশ্রী- রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি) মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন ঐক্যশ্রী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা বছরে পেত ১ থেকে ৫ হাজার টাকা। একাদশ থেকে পিএইচডি স্তরের পড়ুয়ারা পেতেন ৫ থেকে ১০ হাজার টাকা। পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ মিলিত ৩০ হাজার টাকা। এবার বন্ধ হচ্ছে এই ভাতা।

২. ওয়েসিস স্কলারশিপ- রাজ্যের তফশিলি জাতি ও উপজাতির মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায়। এক্ষেত্রেও কিছু শর্ত আছে। সম্ভবত বন্ধ হতে চলেছে এই ভাতা।

৩. পুরোহিত ভাতা- বন্ধ হচ্ছে পুরোহিত ভাতা। কয়েক বছর আগে থেকে চালু হয়েছে পুরোহিত ভাতা। মাসে এই প্রকল্পের দ্বারা পুরোহিতরা পেতেন ১৫০০ টাকা করে। গত মার্চে তা বেড়ে হয়েছে ২ হাজার। তেমনই বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেতেন পুরোহিতরা।

৪. ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ- এবার বন্ধ হবে ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ। অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে ভাতা পেতেন। পশ্চিমবঙ্গে বেঙ্গল জাকাত দিত এই টাকা।

৫. ইমাম-মোয়াজ্জেম ভাতা- বন্ধ হবে ইমাম-মোয়াজ্জেম ভাতা। এই প্রকল্পের অধীনে মিলত ২ হাজার টাকা করে। জুন মাস থেক বন্ধ হচ্ছে ইমাম-মোয়াজ্জেম ভাতা।

জানা গিয়েছে, ১ জুন থেকে বন্ধ হচ্ছে ঐক্যশ্রী, ওয়েসিস স্কলারশিপ-সহ এই সকল ভাতা। সিদ্ধান্ত নতুন সরকারের। তেমনই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতার মতো কয়েকটি প্রকল্প। সব মিলিয়ে সরকারি নিয়মে এল বড় বদল।