তবে লক্ষীর ভাণ্ডারে প্রকল্পের মধ্যে থাকা, যারা মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন, যারা এসআইআর ২০২৬ চলাকালীন চিহ্নিত হয়েছেন তাঁরা এই সুবিধা পাবেন না। যেসব সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা ‘নাগরিকত্ব (সংশোধন) আইন’-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। একইভাবে, মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।