পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা এই প্রকল্পে রাজ্যের সমস্ত যোগ্য মহিলা উপভোক্তারা প্রতিমাসে নগদ তিনহাজার টাকা করে পান । এটি সরকারি তরফে আর্থিক সহায়তা। তবে কাগজপত্র বা ব্যাঙ্কের ডকুমেন্টস, আধার লিঙ্ক না থাকার কারণে আবার অনেক মহিলারাই এই সুবিধা পান না। ফলে প্রতিমাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে মহিলাদের মনে একটাই প্রশ্ন থেকেই যায় এই মাসেও ঢুকবে তো টাকা? কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, ঝাড়াই বাছাই করেই তবেই এই প্রকল্পে মহিলাদের টাকা দেওয়া হবে। ফলে প্রতিমাসে অনেক নাম বাদ যাচ্ছে। এই অবস্থায় নিজেদের নাম বাদ যাওয়া নিয়ে সংশয়ে থাকেন অনেক মহিলারাই। ফলে চলতি নভেম্বর মাসে আদেও টাকা ঢুকবে কীনা বা কবে ঢুকবে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
25
এখনও পর্যন্ত কত মহিলা পেয়েছেন এই প্রকল্পের টাকা?
সরকারি সূত্রে খবর, অক্টোবর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে মোট ১ কোটি ৬৫ লক্ষ মহিলা আর্থিক সাহায্য পেয়েছেন। এছাডা়ও রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যারা কাগজ পত্র জমা দেওয়ার পরও ভুল ত্রুটির কারণে এখনও পর্যন্ত তিনহাজার টাকা করে পাননি তাদের অপেক্ষা করার কথা জানানো হয়েছে। তথ্য সম্পূর্ণ যাচাইয়ের পরই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে।
35
নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী কী জানিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে?
সদ্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় বিশেষ ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। তিনি জানান, যে সব যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তারা আরও কিছুদিন অপেক্ষা করুন। সকল প্রকৃত যোগ্য মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, সম্প্রতি যাদের ২৫ বছর বয়স উত্তীর্ণ হয়েছে কারা পোর্টাল খুললেই আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের ৬০ বছর পূর্ণ হবে তাদের বার্ধক্য ভাতা সংক্রান্ত স্বাভাবিক প্রক্রিয়ায় ট্রান্সফার করা হবে। এদিকে জানা গিয়েছে, অক্টোবর মাসে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে দিয়েছে সরকার। বাকি যোগ্যরা যাতে দ্রুত টাকা পান, সে দিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
55
নভেম্বর মাসের টাকা কবে পাবেন উপভোক্তারা?
উৎসব মরশুম শেষ মানেই এখন পকেট খালি। তারপরও বছর শেষের পথে। এই অবস্থায় অনেকেই আবার ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করেন। ফলে নভেম্বর মাসে কবে ঢুকবে টাকা তা নিয়ে একটা সংশয় রয়েছেই মনে। জানা গিয়েছে, নভেম্বর মাসেও ১৭ তারিখের মধ্যে সকল যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.