যোগ্য হওয়া সত্ত্বেও অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পৌঁছায়নি। কেন এই সমস্যা হচ্ছে? এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না ঢোকা নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ।
29
১ কোটিরও বেশি মহিলা উপভোক্তা
যদিও জানানো হয়েছিল, জুলাই মাসের ১ তারিখ রাজ্যের অন্তত ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে জমা পড়েছে। তাও এখনও অনেক যোগ্য মহিলাই টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষোভও হয়েছে।
39
২৮ লক্ষ আবেদন বাতিল
কিন্তু এর মধ্যেই প্রায় ২৮ লক্ষ মহিলার আবেদন রাজ্য সরকারের তরফে বাতিল করে দেওয়া হয়েছিল। ভেরিফিকেশন সম্পন্ন হলেও এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
এই বিতর্কের মাঝেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দেন সমস্যার কারণ।
59
নাম আপলোড হচ্ছে না
মন্ত্রীর কথায়, বহু ক্ষেত্রে জেনুইন সুবিধাভোগীদের নাম আপলোডই করা হচ্ছে না, ফলে বাদ পড়ে যাচ্ছেন প্রকৃত যোগ্য মহিলারা।
69
পূর্বতন সরকারের যোগ!
এখানেই সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এখনও এমন অনেকে থেকে গিয়েছেন, যাঁরা পূর্বতন সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে চলেছেন। আর তাঁদের গাফিলতির জেরেই যোগ্য উপভোক্তাদের নাম তালিকাভুক্ত হচ্ছে না বলে অভিযোগ মন্ত্রীর।
79
টাকা না পেলে কী করবেন?
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কথাও উল্লেখ করেন অগ্নিমিত্রা পল। যোগ্য হয়েও নাম নথিভুক্ত না হলে লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিডিও অফিস বা পুরসভার সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ জানান।
89
ভেরিফিকেশন চলছে
যাদের আবেদন আগে রিজেক্ট হয়েছিল, তাদের ফের ভেরিফিকেশন চলছে বিডিও অফিস ও পৌরসভার তরফে। আবেদনগুলি বর্তমানে আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে, তবে টাকা কবে ঢুকবে তা স্পষ্ট নয়।
99
কবে পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে?
পাশাপাশি জানানো হয়েছে, যোগ্য মহিলাদের আগামী ৩০ আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করিয়ে সুবিধা দেওয়া হবে। তবে টাকা না পাওয়া আবেদনকারীরা ফের এডিট করতে পারবেন কিনা, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা মেলেনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.