- Home
- West Bengal
- জনগণনা ২০২৬: শনিবার থেকে শুরু রাজ্যে জনগণনা, দেখে নিন যে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে
জনগণনা ২০২৬: শনিবার থেকে শুরু রাজ্যে জনগণনা, দেখে নিন যে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে
Census 2026: শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনা ২০২৬। নাগরিকদের যে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার সম্পূর্ণ তালিকা ও গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিন।

শনিবার থেকে জনগণনা
কাল, শনিবার, ১ অগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। এই প্রথমবার চালু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ বা স্ব-শুমার। আপনি নিজেই নিজের তথ্য দিয়ে ফর্ম পুরণ করতে পারবেন। তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও হবে জনগণনার কাজ।

কবে কীভাবে ফর্ম ফিলআপ করা হবে?
১-১৫ অগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে জনগণনার কাজ করা হবে। তারপরই শুরু হবে অফলাইনে জনগণনার কাজ। ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অফলাইনে জনগণনার কাজ। এই কাজের মূল দায়িত্বে রয়েছে শিক্ষক-শিক্ষিকাদের ওপর।
অনলাইনে ফর্ম পুরনের নিয়ম
নাগরিকদের se.census.gov.in পোর্টালে লগ ইন করে সাতটি ধাপে ফর্ম পূরণ করতে হবে। সবমিলিয়ে ৩৪ প্রশ্নের উত্তর দিতে হবে। গৃহকর্তা বা গৃহকত্রীর নাম, মোবাইল নম্বর, ঠিকানা, পিনকোড থেকে শুরু করে খুঁটিনাটি সব তথ্য দিতে হবে।
৩৩ প্রশ্ন কী কী?
অনলাইন বা অফলাইন- যেখানেই ফর্ম ফিলআপ করুন আপনাকে দিতে হবে ৩৪টি প্রশ্নের উত্তর। তবেই পূর্ণ হবে জনগণনার পদ্ধতি। কী কী সেই প্রশ্ন গুলি? এক নজরে দেখুন:
বাড়ি সংক্রান্ত তথ্য
১. বিল্ডিং নম্বরঃ স্থানীয় কর্তৃপক্ষ বা সেন্সাস নির্ধারিত নম্বর
২. সেন্সাস গৃহ নম্বরঃ জনগণনার জন্য নির্দিষ্ট বাড়ির নম্বর
৩. মেঝের উপাদানঃ মেঝে তৈরিতে কী উপাদান ব্যবহার করা হয়েছে
৪. দেওয়ালের উপাদানঃ দেওয়াল তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান
৫. ছাদের উপাদানঃ ছাদ তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান
৬. বাড়ির ব্যবহারঃ বাড়িটি কী কাজে ব্যবহার করা হয়? বাড়িটি আবাসিক নাকি অন্য কাজে ব্যবহার করা হয়
৭. বাড়ির অবস্থাঃ বর্তমানে বাড়িটির স্থায়িত্ব বা অবস্থা কেমন।
পরিবার ও গৃহকর্তার বিবরণ
৮. পরিবারের নম্বর: একটি বাড়ির অন্তর্ভুক্ত সুনির্দিষ্ট পরিবার নম্বর।
৯. মোট সদস্য সংখ্যা: পরিবারে সাধারণত বসবাসকারী মোট মানুষের সংখ্যা।
১০. গৃহকর্তার নাম: পরিবারের প্রধান ব্যক্তির নাম।
১১. গৃহকর্তার লিঙ্গ: পুরুষ, মহিলা নাকি তৃতীয় লিঙ্গ।
১২. সামাজিক শ্রেণী: গৃহকর্তা তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) নাকি অন্যান্য (Other) শ্রেণীভুক্ত।
১৩. বাড়ির মালিকানা: বাড়িটি নিজস্ব, ভাড়া নাকি অন্য কোনো উপায়ে থাকা হচ্ছে।
১৪. ঘরের সংখ্যা: পরিবারের অধীনে থাকা এক্সক্লুসিভ থাকার ঘরের সংখ্যা।
১৫. বিবাহিত দম্পতির সংখ্যা: পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির মোট সংখ্যা।
মৌলিক সুযোগ সুবিধে
১৬. পানীয় জলের প্রধান উৎস: জল কোথা থেকে আসে (যেমন- কল, টিউবওয়েল ইত্যাদি)।
১৭. জলের প্রাপ্যতা: পানীয় জলের উৎস বাড়ির ভেতরে নাকি বাইরে অবস্থিত।
১৮. আলোর প্রধান উৎস: বিদ্যুৎ, কেরোসিন নাকি অন্য কিছু।
১৯. শৌচাগারের সুবিধা: পরিবারে শৌচাগার ব্যবহারের সুবিধা আছে কিনা।
২০. শৌচাগারের ধরণ: এটি কী ধরণের শৌচাগার (যেমন- ফ্লাশ, পিট ল্যাট্রিন ইত্যাদি)।
২১. নোংরা জল নিষ্কাশন: বাড়ির বর্জ্য জল নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা কেমন।
২২. স্নানের সুবিধা: বাড়িতে স্নানের আলাদা ঘর বা ব্যবস্থা আছে কিনা।
২৩. রান্নাঘরের সুবিধা: আলাদা রান্নাঘর এবং তাতে LPG/PNG সংযোগ আছে কিনা।
২৪. রান্নার প্রধান জ্বালানি: রান্নায় কী ধরণের জ্বালানি (গ্যাস, কাঠ, ঘুঁটে ইত্যাদি) ব্যবহৃত হয়।
ডিজিটাল ও বৈদ্যুতিন সম্পদ
২৫. রেডিও/ট্রানজিস্টর: বাড়িতে এই যন্ত্রটি আছে কিনা।
২৬. টেলিভিশন (TV): পরিবারে টেলিভিশন আছে কিনা।
২৭. ইন্টারনেট সংযোগ: পরিবারে ইন্টারনেটের সুবিধা আছে কিনা।
২৮. ল্যাপটপ/কম্পিউটার: বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা।
২৯. টেলিফোন/স্মার্টফোন: বাড়িতে ল্যান্ডলাইন, সাধারণ মোবাইল নাকি স্মার্টফোন রয়েছে।
যাতায়াতের বাহন
৩০. সাইকেল/স্কুটার: বাড়িতে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড আছে কিনা।
৩১. চার চাকার গাড়ি: পরিবারে নিজস্ব কার, জিপ বা ভ্যান আছে কিনা।
পরিবারের খাদ্যাভ্যাস
৩২. প্রধান খাদ্যশস্য: পরিবারে প্রধান খাদ্যশস্য হিসেবে কী খাওয়া হয় (যেমন- চাল, গম ইত্যাদি)।
৩৩. মোবাইল নম্বর: জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য বৈধ মোবাইল নম্বর।
OTP নম্বর
স্বগণনার ওটিপি (OTP) ও স্বীকৃতি কোড: অনলাইনে তথ্য সাবমিট ও ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কোড। এটি গুরুত্বপূর্ণ। ৩৩টি প্রশ্নের উত্তর দিলেই এটি পাওয়া যাবে। এই কোডই বলে দেবে আপনার জনগণনা শেষ হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

