Annapurna Bhandar Scheme: কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? জানুন এখনই, রাজ্যের মহিলাদের জন্য বড় খবর

Published : Jun 17, 2026, 11:40 PM IST
Annapurna Bhandar Scheme: কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? জানুন এখনই, রাজ্যের মহিলাদের জন্য বড় খবর

সংক্ষিপ্ত

Annapurna Bhandar Scheme: ইতিমধ্যেই ১ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে সরকারের কাছে। সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। চলছে ভেরিফিকেশনের কাজ। যোগ্যদের বেছে নেওয়া হবে। তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের জন্য বড় খবর (Annapurna Bhandar Scheme)।

Annapurna Bhandar Scheme: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? জানুন এখনই। নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের জন্য বড় খবর (Annapurna Bhandar Scheme)। মানুষের স্বার্থে আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত, রাজ্যে পালাবদল হতেই একাধিক জনমুখী সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাছে বিজেপি সরকার (annapurna bhandar update)। এবার আরও বড় আপডেট দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? জানুন এখনই

আসলে অনেক মহিলার মনেই প্রশ্ন ছিল যে, সন্তান যদি বেসরকারি স্কুলে পড়ে তাহলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে? এই প্রসঙ্গে বুধবার, বিরাট মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতায়, জনকল্যাণ শিবির পরিদর্শন করেন তিনি। সেখানেই একটি অনুষ্ঠান থেকে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর কার্যত, পরিষ্কার করে বলে দেন শুভেন্দু অধিকারী।

তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ১ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে সরকারের কাছে। সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। চলছে ভেরিফিকেশনের কাজ। যোগ্যদের বেছে নেওয়া হবে। তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। সেইসঙ্গে, করোনার সময় ভ্যাকসিন যারা নেননি, তাদের ক্ষেত্রেও আর্থিক সহায়তা প্রদানে বিধিনিষেধ থাকবে বলে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

রাজ্যের মহিলাদের জন্য বড় খবর

উল্লেখ্য, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। সেই ফর্মে পরিবারের মোট আয়, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, জমি থাকলে তার পরিমাণ, সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে করোনা ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট। সমস্ত তথ্য জমা দিতে হচ্ছে মহিলাদের। 

মুখ্যমন্ত্রী বলেছেন, যে সমস্ত পরিবারের সন্তানরা সরকারি বা গভর্নমেন্ট স্পনসর্ড বিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলেই বিবেচিত হবে। অন্যদিকে, সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যও আবেদন করা যাবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

পুলিশকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ CM শুভেন্দু অধিকারীর, ঢেলে সাজবে পুলিশ স্টেশন
Udayan Guha: 'অত্যাচারী' উদয়নের জেলে খুশিতে চোখে জল, মিষ্টি খেয়ে উচ্ছ্বাস দিনহাটায়