Annapurna Bhandar: আবেদন করলেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না এই মহিলারা, জানালেন মন্ত্রী

Published : Jul 01, 2026, 10:20 PM IST

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা (ডিবিটি) পাঠানো হয়েছে। ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল।

PREV
16

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা (ডিবিটি) পাঠানো হয়েছে।

26

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মুখ্যমন্ত্রী জানান, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। টাকা উপযুক্ত লোকেরাই পাবেন, পরিষ্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

36

অনুষ্ঠানে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায় জানান, শুধুমাত্র প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করা মহিলারাই এই আর্থিক সুবিধা পাবেন।

46

তিনি জানান, ২৫-৬০ বছর বয়সি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। তবে শর্ত হলে তিনি সরকারি চাকরি করতে পারবেন না। আয়করদাতা হতে পারবেন না। অবৈধ অভিবাসীরা এই সুবিধা পাবেন না।

56

মন্ত্রী মালতি রাভা রায় জানান, একাধিক বিবাহযুক্ত পরিবার হলে ,তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন। যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, তাঁরা এই সুবিধা পাবেন না।

66

যাদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, সেই মহিলারাও আপাতত এই প্রকল্পের আওতায় রাখা যাচ্ছে না । আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকলে, তবেই ডিরেক্ট টাকা ট্রান্সফার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories