১ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? এই তারিখে অ্যাকাউন্টে ঢুকবে টাকা! বলে দিলেন মুখ্যমন্ত্রী

Published : Jul 01, 2026, 06:02 PM IST

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া কথা অনুযায়ী আজ অর্থাৎ ১ জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা। কিন্তু যাঁরা ১ তারিখ টাকা পাননি, তাঁরা কবে টাকা পাবেন? তারিখ জানালেন মুখ্যমন্ত্রী।

PREV
19

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বুধবার অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১ কোটি ৩০ লক্ষের মধ্যে যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে।

29

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ অর্থাৎ ১ জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা।

39

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে শুরু করেন নারী ও শিশু কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায় এবং অন্যান্য আধিকারিকরা। সেখান থেকেই আজ মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে টাকা।

49

কতজন বাদ গেলেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে?

প্রসঙ্গত, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মোট ১ কোটি ৬০ লক্ষ মহিলা আবেদন করেছেন বলেই খবর সূত্রের। কিন্তু প্রাথমিকভাবে ১ কোটি ৩০ লক্ষ উপভোক্তাকে অনুমোদন দেওয়া হয়েছে, এবং এর মধ্যে মোট ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে আজ ৩০০০ টাকা করে পাঠানো হয়েছে বলেই খবর।

59

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের সরকার এলে অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি পূরণ করার লক্ষ্য আমাদেরই, এবং তা অনেকটাই পূরণ হয়েছে।

69

শুভেন্দু অধিকারীর আরও সংযোজন, ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী। তবে এর মধ্যে আমাদের ঝাড়াই-বাছাই করতে হয়েছে। দেখে নিতে হয়েছে যাতে নিয়মের বাইরে কেউ না যায়। আমরা চাই যোগ্য এবং উপযুক্ত প্রাপকরাই যাতে ভাতা পায় তার ব্যবস্থা করতে।

79

তিনি বলেন আমরা সমস্ত মহিলা বিধায়কদের দেখেছি। ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি তাদের নাম বাদ পড়েছে। কারণ অভারতীয়রা সরকারি প্রকল্পের টাকা পাবে না। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে মোট ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। আর বাকি যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলাম।

89

এমনকি মুখ্যমন্ত্রী এও বলেন, ৩ জুন আমরা বলেছিলাম টাকা ট্রান্সফার করব। আজ করা হল। যারা টাকা পেলেন তারা জুলাই, আগস্ট মাসেও সুযোগ পাবেন। সরকারি টাকা যোগ্যরাই পাবেন।

99

তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ কোটির কাছাকাছি আবেদন হয়েছিল। তবে আমরা সেখানে দেখলাম অনেকেই এমন রয়েছে যারা ভারতীয় নন। এমনকি মৃত ভোটার। সেই সমস্ত নামগুলোই কেটে দিয়েছি। আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন। তবে সেখানে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে। এই কারণেই ঝাড়াই-বাছাই দরকার ছিল। যোগ্য উপভোক্তারা টাকা পাবেন। চিন্তা করার কোনও কারণ নেই।

Read more Photos on
click me!

Recommended Stories