Annapurna Bhandar: আবেদন করলেও অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন না এই মহিলারা, গ্যারান্টি দিলাম

Published : Jun 04, 2026, 08:03 PM ISTUpdated : Jun 10, 2026, 06:59 PM IST

৩ জুন বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।

PREV
17

৩ জুন বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছে।

27

২৫ থেকে ৬০ বছর বয়সি সব মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। সবাইকেই নতুন করে আবেদন করতেই হবে। ভেরিফিকেশনের পরেই তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন না বা আবেদন করেননি, তাঁরাও নতুন আবেদন করতে পারবেন।

37

নতুন আবেদনগুলি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও বা শহুরে এলাকার ক্ষেত্রে মহকুমা শাসক (এসডিও) দ্বারা যাচাই করা হবে এবং এরপর সেই তালিকা জেলাশাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কলকাতা পুরসভা (KMC) আওতাধীন এলাকাগুলিতে, এই প্রক্রিয়াটি পুর আধিকারিকদের দ্বারা সম্পন্ন করা হবে। জেলাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসকগণ এবং কলকাতা পৌরনিগম (KMC) এলাকার ক্ষেত্রে কলকাতা পৌরনিগমের কমিশনার—অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

47

তবে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এমন অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এছাডা়ও, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনও স্ট্যাটুয়েটরি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। আয়কর (Income Tax) দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না।

57

আগের লক্ষীর ভাণ্ডারের টাকা পেতেন এমন মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন, যারা এসআইআরে চিহ্নিত হয়েছেন তাঁরা টাকা পাবেন না। যেসব সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা ‘নাগরিকত্ব (সংশোধন) আইন’-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। একইভাবে, মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

67

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এসআআরের পরে দেখা গেল অনেক মানুষ এ দেশের নয়। তাই আমরা নতুন করে ফর্ম পূরণ করার সিদ্ধান্ত নিই। ১ লাখ ২১ হাজার সিএএ তে আবেদন করেছেন। আরও অনেকে অত‍্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন। আরও মানুষ সিএএ র মাধ্যমে নাগরিকত্ব পাবেন। কিন্তু যাঁরা অবৈধ ভাবে এ দেশে ঢুকেছেন তাঁরা এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। ভারতীয় নাগরিকত্ব যাঁদের নেই তাঁরা পাবেন না। এই প্রক্রিয়া তিন মাস ধরে চলবে। যেমন যেমন ফর্ম পূরণ করে জমা পরবে, সেগুলো ভেরিফিকেশন করে তারপরই তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।

77

মুখ্যমন্ত্রী আরও জানান যে যারা বাইরে বেরিয়ে আবেদন করতে পারবেন না, অনলাইন আবেদনও করতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতে সাহায্য়কারী পাঠিয়ে ফর্ম ফিলআপের দায়িত্ব সরকারের। তিনি জানিয়েছেন, আগামী তিন মাস ধরে ফর্ম ফিলআপ এবং যাচাইকরণ প্রক্রিয়া চলবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories