Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি (KYC) করা থাকলেও সরকারি প্রকল্পের সুবিধা পেতে DBT লিঙ্ক বা আধার সিডিং করা প্রয়োজন? কেওয়াইসি এবং DBT লিঙ্ক কি আলাদা, জেনে নিন এই প্রশ্নগুলির সব উত্তর।
Annapurna Bhandar: ১ জুন থেকে বঙ্গের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। আর সরকারি কোনও সুবিধা পেতে হলে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT লিঙ্ক করতে হবে। এখন অনেকের মনেই এই প্রশ্ন উঠছে যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি (KYC) করা থাকে, তবুও কি আলাদাভাবে DBT লিঙ্কিং বা আধার সিডিং-এর প্রয়োজন হতে পারে?
28
কেওয়াইসি লিঙ্ক ও DBT লিঙ্ক
এর উত্তর হল হ্যাঁ। কেওয়াইসি এবং DBT লিঙ্ক দুটো সম্পূর্ণ ভিন্ন। কেওয়াইসি হল অধারের সঙ্গে আপনার ব্যাঙ্কের লিঙ্ক করানো। আর DBT লিঙ্ক হল সরকারি ভর্তুকি বা সুবিধাগুলো সরাসরি আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে জমা হয় তার লিঙ্ক।
38
আধার সিডিং
আধার সিডিং: আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে সরকার কোনও নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ বিতরণ করবে—তা নির্ধারণ করার জন্য আধার লিঙ্কিং (বা 'NPCI ম্যাপিং') অত্যন্ত জরুরি।
এমনকি আপনি যদি ব্যাঙ্কে আপনার কেওয়াইসি যদি করেও থাকেন, তবুও সেটি যে DBT-এর সক্রিয় (enabled) করা হয়েছে—এমনটা নিশ্চিত করে বলা যায় না।
58
DBT-লিঙ্ক কীভাবে করবেন?
আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে কি না—তা আপনি কীভাবে যাচাই করবেন?
আপনি আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে সরাসরি খোঁজ নিতে পারেন যে, আপনার অ্যাকাউন্টটি NPCI বা DBT-এর উদ্দেশ্যে ম্যাপ করা হয়েছে কি না।
68
DBT-লিঙ্ক এর উদ্দেশ্য
এছাড়াও, DBT-এর উদ্দেশ্যে বর্তমানে আপনার আধার কার্ডটি কোন নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে—তা যাচাই করতে আপনি আধার পোর্টালে (UIDAI) ভিজিট করতে পারেন।
78
আপনার করণীয়:
আপনি যদি কোনও সরকারি প্রকল্প থেকে অর্থ পাওয়ার অপেক্ষায় থাকেন, কিন্তু টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা না হয়—তবে আপনার ব্যাঙ্কের শাখায় যান, একটি 'DBT ফর্ম' (DBT Consent Form) বা 'আধার সিডিং ফর্ম' পূরণ করুন এবং সেটি জমা দিন।
88
আপনার করণীয়:
শুধুমাত্র সাধারণ KYC প্রক্রিয়া সম্পন্ন করলেই যে আপনি সরকারি প্রকল্পের অর্থ পাবেন—এমন নিশ্চয়তা সব সময় থাকে না। এই কাজ অনলাইনে বা সরাসরি ব্যাঙ্কে গিয়েও করতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.