Published : May 23, 2026, 02:36 PM ISTUpdated : May 23, 2026, 02:39 PM IST
Ayushman Bharat Card: বিরাট সিদ্ধান্ত নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (cm suvendu adhikari)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।
স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী
বিরাট সিদ্ধান্ত নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (cm suvendu adhikari)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি (ayushman bharat card apply online west bengal)। তারপরেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকেই ঘোষণা করেন, এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা রুটম্যাপ তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত, আগে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, পালাবলদের পর ক্ষমতায় এসেই তা পালন করার চেষ্টা করছে তারা।
25
নতুন করেও আবেদন করা যাবে
জানা যাচ্ছে, রাজ্যের যে ৬ কোটি মানুষ বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাদের প্রত্যেককে এবার কেন্দ্রীয় সরকার পরিচালিত ‘আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় আনা হচ্ছে। সেইসঙ্গে, নতুন করেও আবেদন করা যাবে এই স্বাস্থ্য বিমার জন্য। পরিষ্কার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
35
স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সাধনের জন্য নির্দিষ্ট কিছু রুটম্যাপ?
শনিবার, মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী জানান, “স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে কোনওরকম সহযোগিতা করেনি আগের সরকার। শুধু বিরোধিতাই করেছে। যার ফলে, কোটি কোটি মানুষ বঞ্চিত হয়েছেন। তাই এবার থেকে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সাধনের জন্য নির্দিষ্ট কিছু রুটম্যাপ তৈরি করা হচ্ছেচ। পশ্চিমবঙ্গের হেলথ্ সেক্টরে আমরা একটি যুগান্তকারী পরিবর্তন আনছি।"
মুখ্যমন্ত্রীর কথায়, "আয়ুষ্মান ভারতে এনরোলমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের বিশ্বাস, আগামী জুলাই মাসের মধ্যে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারব। গোটা ভারতে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মানুষ। আমরা আশা করছি যে, স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারব। পরে আরও মানুষ যুক্ত হতে পারবেন।’’
55
তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল নতুন সরকার
নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল নতুন সরকার। মুখের কথায় নয়, কাজে করে দেখাচ্ছে শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্টের কাজ দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা করব। প্রায় ১ কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা,যারা অন্য রাজ্যে আছেন, তারাও স্বাস্থ্যক্ষেত্রের এই সুবিধা পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.