মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, অগাস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সহায়তা পেয়েছেন। সেপ্টেম্বরেও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিনই সকল যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
25
কারা পাবেন না এই মাসে টাকা?
এই বিষয়ে শুভেন্দু অধিকারী আগেই বার্তা দিয়েছিলেন যে, যোগ্য নয় অথচ অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন এমন সব উপভোক্তাদের এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে। তিনি জানিয়েছিলেন, এর আগে এমন অনেকেই আছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হবে। যারা যোগ্য নন তাদের আবেদন পত্র বাতিল হয়ে যাবে।
35
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট
বাংলায় বিজেপি চালু করেছে অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মহিলা মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রকল্প। ইতিমধ্যে প্রায় দেড় কোটি মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। এবার সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।
আগেই জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা। সেদিন প্রধানমন্ত্রীর জন্মদিন। আর এবার এই দিনেই দেওয়া হবে টাকা। এই দিন রাজ্য ব্যাপী পালিত হবে অন্নপূর্ণা দিবস। এবার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন ঘোষণা সরকার পক্ষের।
55
ফের করা যাবে আবেদন?
এছাড়া রাজ্যের জেলায় জেলায় এমন অনেক মহিলা আছেন যারা এই প্রকল্পে এখনও আবেদন করতে পারেননি। তাদের জন্যেও স্বস্তির খবর দিয়ে শুভেন্দু। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা-সহ অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি, তারা ফের আবেদনের সুযোগ পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.