Annapurna Bhandar: নভেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা? বিরাট আপডেট দিলো রাজ্য সরকার

Published : Oct 21, 2026, 09:59 AM IST

Annapurna Bhandar: পুজোর মাস শেষ হতে না হতেই মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন নভেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কী বলছে রাজ্য সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট

দেখতে দেখতে উৎসবের মরশুম শেষের মুখে। যদিও এখনও কালীপুজো-ভাইফোঁটা বাকি। চলতি মাসে ১৭ অক্টোবরের আগে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও নভেম্বরে কবে ঢুকবে টাকা? সেই নিয়ে মহিলাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তবে রাজ্য সরকার ও প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

25
নভেম্বরে কবে ঢুকবে টাকা?

অক্টোবরে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মহিলারা পেয়েছেন। কিন্তু আগামী নভেম্বর মাসে সেই টাকা কবে ঢুকবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে যোগ্য মহিলাদের মনে। কারণ, পুজোর মাসে টাকা আগে আগে ঢুকলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে, এবার থেকে প্রতিমাসের ১৭ তারিখ যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অন্নপূর্ণার টাকা।

35
একসঙ্গে মিলবে না দুই প্রকল্পের টাকা

তবে এর আগে যে সমস্ত উপভোক্তারা একসঙ্গে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা অথবা একইসঙ্গে অন্নপূর্ণার টাকা পাচ্ছেন তারা আর এবার থেকে একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ফলে অক্টোবর মাস থেকেই যে কোনও একটি প্রকল্পের টাকা ঢুকবে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে।

45
অন্নপূর্ণা যোজনায় কত টাকা করে মিলবে?

রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের তিনহাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। সেই মতো বিধানসভা ভোটে বিপুল জয়লাভের পর জুন মাস থেকে এই প্রকল্পে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার।

55
নভেম্বর মাসের অন্নপূর্ণার বিরাট আপডেট

অক্টোবরে সময়ের আগে টাকা ঢুকলেও নভেম্বর মাসেও কী আগে টাকা ঢুকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি তরফে কিছু জানা না গেলেও আগামী মাসে ১৭ তারিখের আগেই যেহেতু কালীপুজো, ভাইফোঁটা শেষ হয়ে যাচ্ছে সেহেতু মনে করা হচ্ছে নভেম্বরে ১৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে ঢুকতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories