Weather update: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, জারি হল ভারী বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Published : Oct 21, 2026, 07:14 AM IST

বঙ্গোপসাগর ও আরব সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দশমীর দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

PREV
15

আবহাওয়া পরিবর্তন নিয়ে নতুন করে জারি হল বিজ্ঞপ্তি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার তীব্র সম্ভাবনা আছে। পাশাপাশি আরব সাগরেও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে ফের শুরু হবে বৃষ্টি। দেশের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

25

আগামী কয়েক দিন দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং উত্তর ভারতের কিছু জায়গায় হতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস।

35

জানা গিয়েছে, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবার জেনে নিনি আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

45

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর,বুধবার দশমীর দিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে। দিন ভর আাকাশ থাকবে পরিষ্কার। আজ নীল আকাশে শরতের মেঘ মিলবে। কলকাতার পাশাপাশি শুষ্ক আবহাওয়া থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও থাকবে শুষ্ক আবহাওয়া।

55

তেমনই উত্তরবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং.জলপাইগুড়িতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কোচবিহার, উত্তর দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে আকাশ মেঘলা হলেও আজ বৃষ্টি হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories