Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়মে এল বড় বদল, এখনই মিলবে না ৩ হাজার টাকা! জেনে নিন কারণ

Published : May 27, 2026, 11:58 AM IST

আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে উপভোক্তারা ৩ হাজার টাকা করে পাবেন, যা ১ জুন থেকে ডিবিটি-র মাধ্যমে পাঠানো হবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়মে এল বদল। জেনে নিন বিস্তারিত।

PREV
15

আজ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ। আজ বিকেলে হবে ফর্ম প্রকাশ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে এই ফর্ম ফিলআপ করতে হবে। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর এমনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

25

তবে, এখনই মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার। এই ভাতা দেওয়ার নিয়মে এসেছে বদল। মিলল এমনই ইঙ্গিত। আপাতত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। প্রসঙ্গত, মমতা সরকার চালু করেছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। যার দ্বারা সাধারণ জাতির মহিলার মাসে পেতেন ১৫০০ টাকা। তপশিলি মহিলারা পেতেন ১৭০০ টাকা

35

মুখ্যমন্ত্রী বলেন, বুধবার বিকেলে নবান্ন থেকে তিনি ও অগ্নিমিত্রা পল ফর্ম প্রকাশ করবেন। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত বেনিফিট নিলবে। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া আজ থেকে শুরু হবে। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা করে ট্রান্সফার হবে। আর দিন না এই টাকা ঢুকছে ততদিন চালু থাকবে লক্ষ্মীর ভাতা।

45

অর্থাৎ আপাতত মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা। তারপর অন্নপূর্ণা প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে মিলবে ৩ হাজার টাকা। ১ জুন থেকে ডিবিটি-র মাধ্যমে সরকার পাঠাবে টাকা।

55

ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মহিলাদের দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই মতো জুন থেকে দেওয়া হবে টাকা। এদিকে এতদিন ধরে চালু থাকা কোনও ভাতাই বন্ধ হবে না বলে জানিয়েছে বিজেপি সরকার। বিশেষ করে, আপাতত যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়, ততদিন রাজ্যের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার।  

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories