Annapurna Bhandar: প্রতি মাসে মিলবে কড়কড়ে ৩ হাজার, কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া?

Published : Apr 23, 2026, 04:57 PM IST

পশ্চিমবঙ্গে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প হিসেবে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পে রাজ্যের সকল মহিলাকে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া?

PREV
17

বাংলায় চালু আছে বিভিন্ন ভাতা ও প্রকল্প। যার প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য। এই তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী থেকে শুরু করে আরও কত কি। এই সকল ভাতা রাজ্যবাসীকে আর্থিক সুবিধা দিয়ে থাকে।

27

এই সকল ভাতা দ্বারা মাসে ১৫০০ থেকে ২০০০ টাকা ঢোকে রাজ্যাসীর অ্যাকাউন্টে (account)। তেমনই সাধারণ জাতির সদস্যদের থেকে তপশিলি জাতির সদস্যরা পান বেশি টাকা। প্রতিটি ভাতা থেকে প্রাপ্ত টাকার অঙ্ক ভিন্ন। 

37

এই রাজ্যে জনপ্রিয় ভাতার তালিকার শীর্ষে আছে লক্ষ্মীর ভাণ্ডার (lakshmir bhandar)। এ ভাতা দ্বারা সাধারণ জাতির মহিলার ১৫০০, তপশিলি মলিহার পান ১৭০০ টাকা করে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলার পেয়ে থাকেন এই ভাতার সুবিধা।

47

আগে যদি ধারণ জাতিক মহিলার ১০০০, তপশিলি মহিলার পান ১২০০ টাকা করে পেতেন। কিন্তু, ভোটের মুখ বেড়ে গিয়েছে ভাতা। তেমনই সদ্য যুবকদের জন্য চালু হয়েছে যুবসাথী। যার দ্বারা মেলে ১৫০০ টাকা করে। 

57

মমতা সরকরেরএই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে বিজেপির অন্নপূর্ণা প্রকল্প (Annapurna Bhandar)। মাসে মাসে ৩ হাজার করে দেওয়া হবে। এক ধাক্কায় দ্বিগুন ভাতা দেবে বিজেপি সরকার।

67

সাধারণ লক্ষ্মীরভাণ্ডার পেয়ে থাকেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা কিন্তু, অন্নুপূর্ণা ভাণ্ডার সকলে জন্য। রাজ্যের সকল মহিলাদের মাসে ৩ হাজার করে দেব এই প্রকল্প। এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

77

এখন প্রশ্ন হল কীভাবে আবেদন করবেন এই ভাতার জন্য। বিজেপি সরকার গঠন করলে তবেই মিলবে এই ভাতা। তাই আবেদন করতে হলে অপেক্ষা করতে হবে নতুন সরকার গঠনের। তবে, শোনা যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার পেতে অনলাইনেই আবেদন করতে হবে। তার আগে জারি হবে বিজ্ঞপ্তি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories