MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • 'কেন সরকারি কর্মীদের ৪% DA দেওয়া হয়নি?' জনসভায় মহার্ঘ ভাতা নিয়ে ECI-কে তোপ মমতার

'কেন সরকারি কর্মীদের ৪% DA দেওয়া হয়নি?' জনসভায় মহার্ঘ ভাতা নিয়ে ECI-কে তোপ মমতার

Mamata Banerjee on DA: এবার রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ইস্যুতেও নির্বাচন কমিশনকে একহাত নেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুখবরও দেন প্রচার মঞ্চ থেকে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 21 2026, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DA তোপ মমতার
Image Credit : Asianet News

DA তোপ মমতার

এতদিন এসআইর থেকে কেন্দ্রীয় বাহিনী- সব ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন। এবার রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ইস্যুতেও নির্বাচন কমিশনকে একহাত নেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুখবরও দেন প্রচার মঞ্চ থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়
Image Credit : ANI

নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়

নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায় গিয়েছিলেন ব্য়ারাকপুরে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। সেই সভা থেকেই ডিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি আক্রমণ করেন নির্বাচন কমিশনকে। পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন।

Related Articles

Related image1
Only For Voter: ভুয়ো ভোটারদের ৬ মাসের জেল! ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোটের জন্য কড়া কমিশন
Related image2
'নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদী'! চেন্নাইতে একী বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
310
DA ঘোষণা বাজেটে
Image Credit : stockPhoto

DA ঘোষণা বাজেটে

ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেই DA ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। ৪% শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সেই বর্ধিত ডিএ এখনও পর্যন্ত পাননি রাজ্যের সরকারি কর্মীরা।

410
কবে থেকে পাবেন DA?
Image Credit : stockPhoto

কবে থেকে পাবেন DA?

এদিন ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে ডিএ নিয়ে কথা বলেন। সেখানেই তিনি জানিয়ে দেন কেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে দেরি হচ্ছে। আর কবে থেকে তারা বর্ধিত ডিএ পাবেন।

510
মমতার বার্তা
Image Credit : stockPhoto

মমতার বার্তা

মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন ফাইল আটকে রেখেছে, সেই কারণেই বাজেটে ঘোষণার পরেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে দেরি হচ্ছে। মমতা বলেন, 'বাজেটে বলেছিলাম ৪% DA দেবো। নির্বাচন কমিশন আটকে রেখেছে। আমি বলব, তুমি সরকারি কর্মীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ো। এটা তোমার কাছে যাওয়া উচিৎ নয়। কারণ এটা ভোটের আগের ঘোষণা।'

610
২৫% DA
Image Credit : stockPhoto

২৫% DA

এদিন মমতা সুপ্রিম কোর্টের নির্দেশ মত বয়েকা ডিএ প্রসঙ্গও উত্থাপন করেন জনসভায়। তিনি বলেন, '২৫% DA দিয়েছি। আর চার শতাংশ ডিএ , যেটা ঘোষণা করেছি সেটা এপ্রিলের বেতনের সঙ্গেই পাবেন। যা কথা দিই তা রাখি।'

710
বিজেপিকে নিশানা
Image Credit : ANI

বিজেপিকে নিশানা

এদিন ব্যারাকপুরের সভা থেকে মমতা বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, বাংলা দখল করতে বিজেপি ১০০টা ফ্লাইট, ২০০টা হেলিকপ্টার ও ২ লক্ষ বহিরাগত নিয়ে এসেছে।

810
ঝালমুড়ি কটাক্ষ
Image Credit : ANI

ঝালমুড়ি কটাক্ষ

ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ঝালমুড়ি তো এসপিজি বানিয়ে দিয়েছিল। আগে থেকে ক্যামেরা নিয়ে গিয়েছিল। আবার পকেটে করে মোড়া ১০ টাকা নিয়ে গিয়েছেন।”

910
পাটকল ইস্যু
Image Credit : ANI

পাটকল ইস্যু

ব্যারাকপুরের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাটকল ইস্যুতেও কেন্দ্রের সমালোচনা করেন। তিনি বলেন, 'আমরা বারবার কেন্দ্রকে বলি পাটের ব্যাগ নাও। নেয় না। পাটকল বন্ধ করে দেয়। আমরা খোলার চেষ্টা করি।'

1010
ভোট প্রচারে ডিএ
Image Credit : ANI

ভোট প্রচারে ডিএ

এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায় একাধিকবার ভোট প্রচারের মঞ্চ থেকে ডিএ প্রসঙ্গ উত্থাপন করেন। প্রথম তিনি সোনারপুরের জনসভায়  ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু এখনও রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাননি বলেও জানিয়েছেন। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
চন্দ্রনাথ হত্যায় গ্রেফতার রাজ সিংয়ের মা ফাঁস করলেন বড় কথা, বালিয়া থেকে মিলল বড় প্রমাণ
Recommended image2
Manoj Agarwal: পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নিতেই মুখ্যসচিব বদল, এলেন মনোজ আগরওয়াল
Recommended image3
WB Annapurna Bhandar: ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ফ্রি বাস পরিষেবা নিয়েও বিরাট সিদ্ধান্ত
Recommended image4
Lakshmir Bhandar: একসঙ্গে পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! আবেদন করতে হবে এইভাবে
Recommended image5
WB Cabinet Minister: ক্যাবিনেটে দফতর বণ্টন শুভেন্দু অধিকারীর, দিলীপ ঘোষ-অগ্নিমিত্রারা কোন দায়িত্বে?
Related Stories
Recommended image1
Only For Voter: ভুয়ো ভোটারদের ৬ মাসের জেল! ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোটের জন্য কড়া কমিশন
Recommended image2
'নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদী'! চেন্নাইতে একী বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved